× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

লবন সহিষ্ণু ধানবীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক ওরিয়েন্টেশন

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
লবন সহিষ্ণু ধানবীজ উৎপাদন ও সংরক্ষণ

দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নের লক্ষ্যে লবন সহিষ্ণু ধানবীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ।

সোমবার(২৭ অক্টোবর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় লিডার্স কর্তৃক আয়োজিত প্রধান কার্যালয়ে জেটএসপি প্রকল্পের আওতায় শিক্ষক রনজিৎ  কুমার বর্মনের সভাপতিত্বে ওরিয়েন্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে লবণ সহিষ্ণু ধানবীজের ভূমিকা, উৎপাদন কৌশল, সংরক্ষণ পদ্ধতি এবং স্থানীয়ভাবে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার উপায় সম্পর্কে বক্তব্য রাখেন লিডার্স’র হেড অব অ্যাকাউন্টস রায়হান কবির, প্রকল্পের টিম লিডার অসিত মণ্ডল, ব্লু কার্বন প্রকল্পের টিম লিডার রেখা খাতুন, প্রকল্প সমন্বয়ক জয়দেব জোয়ারদ্দার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টেকনিক্যাল অফিসার গৌরপদ বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তরা বলেন, উপকূলীয় অঞ্চলের কৃষকদের প্রতিনিয়ত লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও অনাবৃষ্টি সমস্যার সাথে লড়াই করে টিকে থাকতে হয়। এই পরিস্থিতিতে লবণ সহিষ্ণু ধানবীজ চাষ স্থানীয় কৃষকদের জন্য আশীর্বাদস্বরূপ হবে। এটি শুধু খাদ্য নিরাপত্তাই নয়, কৃষকদের অর্থনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত করবে।

ছবি- শ্যামনগরে লবন সহিষ্ণু ধানবীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক ওরিয়েন্টেশনে বক্তব্য রাখছেন শিক্ষক রনজিৎ বর্মন।


এ ক্যটাগরির আরো খবর..