লক্ষ্মীপুর সদরের পেশাদার মাদক ব্যবসায়ী সবুজ ডিবির হাতে আটক

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি :  লক্ষ্মীপুর সদর উপজেলার পেশাদার মাদক ব্যবসায়ী সবুজকে গ্রেফতার করেছে (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৬০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সবুজকে গ্রেফতার করে।

গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সদর উপজেলার চররুহিতা ইউপির ৪ নং ওয়ার্ড চররুহিতা গ্রামে অভিযান চালিয়ে ৬০ পিছ ইয়াবাসহ সবুজকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী।

এসময় অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই এহতেশামুল হক ও এসআই মো: বাহার উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।