পরে আটককৃত বেলালকে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শাহজাহান আলির আদালতে হাজির করা হলে দোষ স্বীকার করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় ইউপি সদস্য, বিদ্যালয় প্রধান শিক্ষক, ও তার মা, ভাইদের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মো: বেল্লাল হোসেন প্রায়ই সময় শিমু আক্তারকে ইভটিজিং ও উক্ত্যাক্ত করত। ইতিপূর্বে একই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মিমাংসা করে তাকে ও তার পরিবারকে সতর্ক করা হলেও তা উপেক্ষা করে অভিযুক্ত মো: বেল্লাল হোসেন ছাত্রী ও তাঁর পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে আসছে।
এতে অতিষ্ঠ হয়ে ছাত্রী ও তার অভিবাবকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থনাীয় চেয়ারম্যান, মেম্বার, থানা পুলিশ সহ উপজেলা নির্বাহী অফিসার লিখিত অভিযোগ করে। এরই আলোকে শুক্রবার সকালে বেলালকে আটক করে পুলিশ। পরে অভিযুক্ত মো: বেল্লাল হোসেন ও তার মা এবং ভাইরা ভবিষ্যতে এহেন কার্যক্রমে জড়িত হবে না মর্মে অঙ্গীকার দিলে দন্ড-বিধি, ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী ৫,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।




