মেহের আমজাদ,মেহেরপুর (১৮-০৮-১৯) মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার এস.এম মুরাদ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল,সিভিল সার্জন শামীম আরা নাজনীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ইবাদত হোসেন, জেনারেল হাসপাতালের সুপার ডা.তাহাজ্জেল হোসেন, গণ পূর্ত বিভাগের নির্বাহী পরিচালক প্রকৌশলী জাকির হোসেন,গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ওসমান গনি, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার দত্ত প্রমুখ।





