× Banner
সর্বশেষ
বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

লক্ষ্মীপুর প্রতিনিধি 

লক্ষ্মীপুরে সুপারীর বাগিচায় প্লাস্টিকের ব্যাগে বেওয়ারিশ নবজাতকের মরদেহ!  

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
বেওয়ারিশ নবজাতকের লাশ

লক্ষ্মীপুরে তেয়ারীগঞ্জ এলাকায় সুপারি বাগানে প্লাস্টিকের ব্যাগে এক নবজাতকের মরদেহ পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের স্থানীয়রা মরদেহটি দেখতে পায়।
স্থানীয়রা জানায়, এখন সুপারি মৌসুম। বিকেলে চরমনসা গ্রামের আবদুল করিমের বাগানে কয়েকজন শিশু সুপারি কুড়াতে যায়। এ সময় তারা বাগানে পড়ে থাকা প্লাস্টিকের ব্যাগের ভেতর নবজাতকের মাথার অংশ দেখে লোকজনকে ডেকে আনে। পরে লোকজন এসে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. নুরনবী বলেন, কে বা কারা ব্যাগে ভরে নবজাতকের মরদেহটি বাগানে ফেলে দিয়েছে। আশপাশের কেউই কিছু বলতে পারছে না।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুন্নাফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফাকে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..