× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

লক্ষ্মীপুরে দুই জলদস্যু বাহিনীর গোলাগুলিতে নিহত-১

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে দুই জলদস্যু বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় হত্যা ও ডাকাতিসহ ১৪ মামলার আসামী মজনু বাহিনীর প্রধান ডাকাত মজনু নিহত হয়েছে।

আজ মঙ্গলবার ভোর রাতে রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের আজাদ মেমোরিয়াল স্কুলের পাশে এ ঘটনা ঘটে।

ডাকাতির প্রস্তুতি কিংবা ডাকাতির মালামাল ভাগবাটোয়ারা  নিয়ে স্থানীয় ফকির বাহিনী ও মজনু বাহিনীর মধ্যে গোলাগুলিতে ডাকাত মজনু নিহত হন বলে দাবী করে পুলিশ। এসময় পুলিশ ঘটনান্থল থেকে একটি পাইপগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করে।

সকালে নিহত মজনুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।  নিহত মজনু উপজেলার চর আফজাল গ্রামের মৃত জাহাঙ্গীর ডাকাতের ছেলে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, ভোর রাতে চর রমিজ এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় গুলিবিদ্ধ অবস্থায় একজন পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স্রে তাকে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। পরে নিহত ব্যাক্তি ডাকাত মজনু বলে জানান এলাকাবাসী। ডাকাতির প্রস্তুতি কিংবা ডাকাতির মালামাল ভাগবাটোয়ারা  নিয়ে স্থানীয় ফকির বাহিনী ও মজনু বাহিনীর মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জনকে আসামী করে হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।


এ ক্যটাগরির আরো খবর..