লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ “সুখী স্বদেশ গড়তে ভাই আয়করের বিকল্প নাই” এ স্লোগানকে ধারণ করে লক্ষ্মীপুরে তিন দিন ব্যাপী শুরু হয়েছে আয়কর মেলা। বুধবার সকালে শহরের বাগবাড়ীস্থ কার্যালয়ের সামনে এ মেলার উদ্বোধন করা হয়।
কুমিল্লা কর অঞ্চল সহকারী কর কমিশনার মোঃ মামুদুল হাসান ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রশাসক মোঃ শামছুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর অফিসের সহকারী কর কমিশনার মোঃ ইদ্রিস আলী বিশ্বাস। পরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অতিথি বৃন্দ। মেলায় ১০ টি স্টল বসিয়ে করদাতাদের সেবা দিচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা।