× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর হাত ধরে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ২ লাখ গাছ রোপণ ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল সাময়িক বন্ধ  জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই, নতুন সংকট তৈরি করছে বিএনপি: জামায়াত আমির যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার বৈঠক তথ্যমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নাজাফে খামেনির শোক র‍্যালি, লাখো মানুষের ভিড় কালভার্ট ভেঙে সড়কের ৫০ ফুট বিচ্ছিন্ন, দুর্ভোগে শত শত পরিবার

লক্ষ্মীপুরে এতিম কলেজছাত্রীর ৫ কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জমি, বসতবাড়ি ও দোকানভিটিসহ (মার্কেট) প্রায় ৫ কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগে আপন বড় চাচা সাহাব উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগি এক এতিম কলেজছাত্রী।

আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে জেলার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে প্রতারণার মাধ্যমে সম্পত্তি আত্মসাতের অভিযোগ এনে চাচার বিরুদ্ধে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন কলেজছাত্রী সাবরীনা চৌধুরী।

ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিবিএ’র ছাত্রী চন্দ্রগঞ্জের শেখপুর গ্রামের বাসিন্দা সাবরীনা চৌধুরী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, তার দাদা মৃত হাজী আলী আহম্মদ মিয়া চন্দ্রগঞ্জ বাজারের সোনালী শপিং কমপ্লেক্স নামক মার্কেট, নিজগ্রামে বসতবাড়ি ও জমিসহ অনন্ত ৩০ কোটি টাকার সম্পত্তি রেখে যান। দাদার ওই সম্পত্তির ওয়ারিশ সূত্রে তার বাবা সালাহ্ উদ্দিন চৌধুরী ৫ কোটি টাকার সম্পত্তির অংশিদারী হন। তার বাবা (কলেজছাত্রী সাবরীনা চৌধুরীর) সালাহ উদ্দিন চৌধুরী ২০১২ সালের ২ মার্চ তারিখে মারা যাওয়ার পর আমি আমার মা’কে নিয়ে ঢাকায় বসবাস করছি এবং সেখানে থেকে পড়ালেখা করছি। আমরা ঢাকায় থাকার সুবাধে আমার বাবার পৈত্রিক সূত্রে মালিকীয় সম্পত্তির দেখাশোনা করতেন আপন বড় চাচা সাহাব উদ্দিন চৌধুরী।

সাবরীনা লিখিত বক্তব্যে আরো বলেন, বাবার মৃত্যুর পর তার সম্পত্তির আমি একমাত্র ওয়ারিশ। বিগত ২০১৪ সালে ১৯ জানুয়ারী আমার বড় চাচা সাহাব উদ্দিন চৌধুরী আমাকে তার বাড়িতে ডেকে নেন। এ সময় তিনি কৌশলে আমার কাছ থেকে বেশ কয়েকটি অলিখিত (সাদা) স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন। পরবর্তীতে সাহাব উদ্দিন চৌধুরী ওইসব স্ট্যাম্পের মাধ্যমে আমার প্রায় ৫ কোটি টাকার সম্পত্তি জাল দলিলের মাধ্যমে আত্মসাৎ করেন। ওই দলিলে আমাকে বিবাহিতা এবং আমার স্বামী মারা গেছেন বলে উল্লেখ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সাবরীনা জানান, আমার এখনও বিয়েই হয়নি এবং আমি এখনো পড়ালেখা করছি।

সম্পত্তি আত্মসাতের বিষয়টি জানার পর চলতি বছরের ২৭ অক্টোবর লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সাহাব উদ্দিন চৌধুরী ও দলিল লেখক সাইফুর রশিদ চৌধুরীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সাবরীনা। মামলা করার পর থেকে চাচা ভূমিদস্যু সাহাব উদ্দিন চৌধুরী বিভিন্নভাবে সাবরীনা ও তার মাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। প্রাণনাশের হুমকির ঘটনায় গত ২ নভেম্বর চন্দ্রগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি/নং-৫৮১) কলেজছাত্রী সাবরীনা।

এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, কলেজছাত্রী সাবরীনা চৌধুরীর মা’ সাহেলা আফরীনসহ তার কয়েকজন নিকট আত্মীয়।

অভিযুক্ত সাহাব উদ্দিন চৌধুরী বলেন, আমার বিরুদ্ধে আনিত সত্য নয়। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমিও পাল্টা সংবাদ সম্মেলন করবো বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..