× Banner
সর্বশেষ
বগুড়া-২ আসনে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ উপলক্ষে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ – ভারপ্রাপ্ত স্পিকার ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা – তথ্য ও সম্প্রচারমন্ত্রী হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ ‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফিফাকে সতর্ক করল এএফসি র‍্যাবের ‘আয়না ঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকেরা মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩১, মামলা ২৩

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ!

admin
হালনাগাদ: সোমবার, ২৩ মে, ২০২২
লক্ষ্মীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ!

লক্ষ্মীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে পৌরসভার ১৫ নং ওয়ার্ডের ওসমান মৌলভী বাড়িতে।

পৈত্রিক সূত্রে ২৮ শতাংশ জমির মালিক মোঃ লুৎফুর রহমান ভূঁইয়া এ প্রতিবেদককে জানান- ‘তার নিষ্কণ্টক তফসিলকৃত সম্পত্তি বাঞ্চানগর গ্রামের মৃত সিরাজুল্লাহর ছেলে তানজিল হোসেন পরান ও রাসেল স্থানীয় ক্যাডার নিয়ে সম্পূর্ণ অবৈধভাবে জবর দখল করে বাউন্ডারি ওয়াল নির্মাণের চেষ্টা করে। এতে লুৎফুর রহমান বাদী হয়ে লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। যার নং৬৫৫/২০২২. আদালত মামলাটি আমলে নিয়ে উক্ত স্থানে ১৪৪ ধারা জারি করেন।

তানজিল হোসেন পরান ও রাসেল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাউন্ডারী ওয়াল নির্মাণ করছেন। কয়েকবার পুলিশ ঘটনাস্থলে গেলেও ওয়াল নির্মাণের কাজ অব্যাহত রয়েছে তা ঘটনাস্থলে গিয়ে দেখা যায়।

এ বিষয়ে তানজিল হোসেন পরান বলেন-‘আমি জমিটি খরিদ করেছি, কাগজপত্র রয়েছে। তথাপিও তারা যদি আদালত করে পায় আমি জমি ছেড়ে দেবো।’


এ ক্যটাগরির আরো খবর..