× Banner
সর্বশেষ
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

লক্ষীপুর গ্রামে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান সম্পন্ন

admin
হালনাগাদ: সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের লক্ষীপুর গ্রামে বঙ্গবন্ধু ক্লাবের আয়োজনে এবং গ্রামের মানুষের সার্বিক সাহায্য সহযোগীতায় শ্রী বিষ্ণুপদ বিশ্বাসের সভাপতিত্বে এবং শ্রী সুব্রত মন্ডল শুভ এর অভ্যর্থনায় শ্রী হারান সাধুর বাড়ির আঙ্গিনায় এবং বঙ্গবন্ধু ক্লাবের সামনে গত ২৪ শে অক্টোবর থেকে ২৭ শে অক্টোবর পর্যন্ত দেশ, জাতি ও বিশ্বের সকল প্রানীর কল্যান কামনায় ২৪ প্রহরব্যাপী অখন্ড এই প্রথম বার্ষিকী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মহানাম সুধা পরিবেশন করেন রাধাগোবিন্দ সম্প্রদায় ফরিদপুর, দেবুশ্রী সম্প্রদায় গোপালগঞ্জ, রাধা শ্রী সম্প্রদায় মাগুরা, কৃষ্ণ মুরালী সম্প্রদায় পিরোজপুর, অষ্ঠসখি সম্প্রদায় গোপালগঞ্জ, ঠাকুর হরি সম্প্রদায় বেনাপোল।

এই মহানামযজ্ঞানুষ্ঠানে আমাদের ফরিদপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আঃ রহমান তার দলবল সহ এসেছিলেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন।

সকলেই সুষ্ঠ ও সুন্দর পরিবেশে মহানামযজ্ঞানুষ্ঠান শ্রবণ করেন এবং মহা ধুমধাম ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রবিবার নাম সমাপনান্তে কুঞ্জভঙ্গ , নগরকীর্তন, মধ্যহ্নে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরাগ অন্তে মহাপ্রসাদ বিতরন করে অনুষ্ঠান শেষ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..