× Banner
সর্বশেষ
বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ

রোহিঙ্গা গনহত্যা তদন্তে সহযোগিতায় নারাজ মিয়ানমার

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ রোহিঙ্গা গনহত্যা তদন্তে সহযোগিতায় নারাজ মিয়ানমার, আইসিসিকে কোনো রকম সহযোগিতা করছে না বলে অভিযোগ তুলেছে সংস্থাটি।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদেরকে গণহত্যা করে মানবতাবিরোধী অপরাধ হয়েছে কি না সে বিষয়ে আনুষ্ঠানিক ভাবে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তবে এই ইস্যুতে মিয়ানমার আইসিসিকে কোনো রকম সহযোগিতা করছে না বলে অভিযোগ তুলেছে সংস্থাটি। মঙ্গলবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিনিধিদলের নেতা ও আইসিসির কৌঁসুলি ফেতু বেনসুদার জ্যেষ্ঠ পরামর্শক ফাকিসো মোচোচোকো। নেদারল্যান্ডসের রাজধানী হেগে আদালতের প্রাক শুনানির প্রায় তিন মাসের শেষে তদন্তের এমন উদ্যোগের কথা জানালো আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

ফাকিসো মোচোচোকো বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের উপর মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত হবে। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে এই তদন্ত শুরু হয়েছে। তবে চলমান এই তদন্তে মিয়ানমার তাদের সহযোগিতা করছে না বলে অভিযোগ করে তিনি বলেন, রোম সনদে সই না করাতে আইসিসিকে তদন্তে কোনো সহযোগিতা করছে না মিয়ানমার। আর তাদের এমন অসহযোগিতা হবে তদন্তের প্রক্রিয়ায় সবচেয়ে অন্যতম চ্যালেঞ্জ ।


এ ক্যটাগরির আরো খবর..