× Banner
সর্বশেষ
শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় আরেক সন্তানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৬-এর বি-৬ ব্লকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার পর অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন বলে জানা গেছে।

 ক্যাম্প ইনচার্জের দাবি, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড।

নিহতরা হলেন: নুর শহিদ (৩০) ও মোহাম্মদ আফসার (৫)। আর গুরুতর আহত মোহাম্মদ ছলিম (৪)। এ ঘটনায় পলাতক স্বামী হলেন: আতাসামুল হক।

উখিয়া ক্যাম্প-৬ এর ইনচার্জ গাজী শরিফুল হাসান বলেন, ‘গত ৬ দিন ধরে রোহিঙ্গা আতাসামুল হক ক্যাম্পের বাইরে ছিল। হঠাৎ কয়েক দিন আগে ক্যাম্পে ফেরেন তিনি। সেখানে বার বার স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়; যা কমিউনিটি নেতাদের মাধ্যমে সমাধানের চেষ্টাও চলে।

তবে এ সবের মাঝে আজ ভোরে অভিযুক্ত ব্যক্তি প্রথমে তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এ সময় দুই সন্তান চিৎকার শুরু করলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী ও এক সন্তানের মৃত্যু হয়। গুরুতর আহত অপর সন্তানকে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নেয়া হয়। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..