× Banner
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্ব দিচ্ছে সরকার -ফকির মাহবুব আনাম মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে চিকিৎসকদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস অর্থ অভাবে বারান্দায় পড়ে থাকা লতিফ সরদারের পাশে পাইকগাছা ইউএনও সংবাদ প্রকাশের পরও ঘুম ভাঙেনি কর্তৃপক্ষের; পাইকগাছায় সাড়ে চার কিলোমিটার সড়কে চরম দুর্ভোগ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার – প্রাণিসম্পদ মন্ত্রী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি প্রেম মানতে না পারায় মেয়েকে লাঠির আঘাতে হত্যা উপজেলা-জেলা হাসপাতালকে আরও সক্ষম করা হচ্ছে: প্রধানমন্ত্রী টানা বৃষ্টি, বন্যা ও পাহাড়ধসে চট্টগ্রাম বিভাগে মৃত বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় ৯.৩ লাখ মানুষ

ডেস্ক

রোমাঞ্চকর ম্যাচে ইন্টার সিটিকে হারিয়ে স্প্যানিশ কাপের শেষ ষোলতে বার্সা

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
inter city

অতিরিক্ত সময়ে গড়ানো স্প্যানিশ কাপের শেষ ৩২ এর ম্যাচে গতকাল ইন্টার সিটির বিপক্ষে ৪-৩ গোলে জয় নিয়ে শেষ ষোল নিশ্চিত করেছে বার্সেলোনা।  তৃতীয় বিভাগের ক্লাবটির  বিপক্ষে রোমঞ্চকর এই ম্যাচে অতিরিক্ত সময়ে বার্সার হয়ে জয়সুচক গোলটি করেছেন আনসু ফাতি।

অ্যালিসান্তের ছোট্ট ক্লাবটি বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছিল কাতালান জায়ান্টদের। লা মাসিয়ার সাবেক তরুণ তারকা ওরিওল সোলদেভিলার হ্যাটট্রিক ম্যচটিকে নিয়ে যায় অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত ফাতির ডিফ্লেক্টেড শটের গোলটির সুবাদে হাফ ছেড়ে বাঁচে বার্সেলোনা।

ম্যাচের চতুর্থ মিনিটে গোল করেই এগিয়ে যায় বার্সেলোনা। তরুণ তারকা পাবলো তোরের কর্নারের বল জালে জড়ান রোনাল্ড আরাউজো। এর মাধ্যমে দারুনবাবে ম্যাচে ফিরেছেন উরুর ইনজুরিতে পড়া উরুগুয়ের এই ডিফেন্ডার। ওই ইনজুরির কারণেই জাতীয় দলের হয়ে বিশ্বকপে অংশ নিতে পারেননি তিনি।

এরপর সফরকারী বার্সার হয়ে গোলের সুযোগ পেয়েছিলেন ফেরান টোরেস ও ওসমানে ডেম্বেলে। তবে সফল হতে পারেননি। বিরতির পর ম্যাচের ৬৯তম মিনিটে কর্নারের বল জালে জড়িয়ে ম্যাচে সমতা আনেন সোলদেভিলা। তবে ৬৬ মিনিটে ডেম্বেলের চমৎকার একটি গোল আবারো এগিয়ে দেয় বার্সাকে। ৭৪ মিনিটে ইন্টারসিটিকে ফের সমতায় ফিরিয়ে আনে সোলদেভিলার দ্বিতীয় গোল।

ম্যাচের ৭৭তম মিনিটে জর্ডি আলবার যোগান থেকে গোল করে কাতালানদের আরো একবার এগিয়ে দেন রাফিনহা। এতেও কাজ হয়নি। ৮৬ মিনিটে ওই গোলটিও পরিশোধের মাধ্যমে নিজের হ্যাটট্রিক পুর্ন করার পাশাপাশি ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যান সালদেভিলা। শেষ পর্যন্ত অতিরিক্তি সময়ে ১০৪ তম মিনিটে গোল করে বার্সেলোনার জয় নিশ্চিত করেন বদলী হিসেবে আসা ফাতি। ফলে ৪-৩ গোলের জয় নিয়ে হাফ ছেড়ে বাঁচে বার্সেলোনা। সেই সাথে পৌঁছে যায় লিগ কাপের শেষ ষোলয়।

গতকাল অনুষ্ঠিত লিগ কাপের অন্য ম্যাচে সেভিয়া ৫-০ গোলে লাইনার্স ডিপোর্তিভো, মায়োর্কা ২-০ গোলে পন্টেভেদ্রা, রিয়াল সোসিয়েদাঁদ ১-০ গোলে ইউডি লগ্রনেস, অ্যাটলেটিকো মাদ্রিদ ২-০ গোলে রিয়াল ওভিয়োদা এবং আলাভেস ১-০ গোলে রিয়াল ভায়াদোলিডের বিপক্ষে জয় নিয়ে শোষ ষোল নিশ্চিত করেছে।


এ ক্যটাগরির আরো খবর..