× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

রোববার থেকেই জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮

আগামী রোববার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করবে জাতীয় পার্টি। জাপার মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা।

বৃহস্পতিবার দুপুরে গুলশানের ইমানুয়েলস মিলনায়তনে মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক রাষ্ট্রপতি ও দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি নিজে প্রথম আবেদন ফরমটি সংগ্রহ করে আবেদনপত্র বিতরণ কর্মসূচির শুভ সূচনা করেন।

জাপা সূত্রে জানা যায়, রোববার বিকেল ৫টা পর্যন্ত ইমানুয়েলস কনভেনশন সেন্টার থেকেই আবেদনপত্র বিতরণ করা হবে। এরপর ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয় থেকে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আবেদন ফরম বিতরণ চলবে।১৫ নভেম্বরের মধ্যে আবেদন ফরম পূরণ করে জাতীয় পার্টির চেয়ারম্যানের দপ্তরে জমা দিতে হবে।

মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ১৬ নভেম্বর। ১৭ নভেম্বর থেকে বিভাগীয়ভাবে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। ১৭ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকার প্রতিদিন সকাল ১০টায় জাপার বনানী কার্যালয়ে অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টির প্রার্থী বাছাইয়ে চেয়ারম্যান এরশাদের নেতৃত্বে ১৫ সদস্যের একটি পার্লামেন্টারি বোর্ড গঠিত হয়েছে। মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বোর্ডের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বোর্ডের অন্য সদস্যরা হলেন – জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, দেলোয়ার হোসেন খান, সুনীল শুভ রায়, আতিকুর রহমান ও মুজিবুর রহমান সেন্টু, সৈয়দ আবু হোসেন বাবলা, ফকরুল ইমাম, মুজিবুর রহমান চুন্নু এবং মশিউর রহমান রাঙ্গা।


এ ক্যটাগরির আরো খবর..