× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬

আঞ্চলিক প্রতিনিধি

রেলিং ভেঙ্গে খালের মধ্যে যাত্রীবাহি পরিবহন, আহত ২৫

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

বেপরোয়াগতির পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙ্গে মহাসড়কের পাশ্ববর্তী খালের মধ্যে উল্টে পরেছে। এতে কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে সোমবার (৭ জুলাই) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কাসেমাবাদ লালপুল নামক এলাকায়।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী মামুন স্পেশাল নামের যাত্রীবাহি পরিবহন মহাসড়কের কাসেমাবাদ লালপুলের রেলিং ভেঙ্গে পাশ্ববর্তী খালের মধ্যে উল্টে পরে। স্থানীয়দের কাছে খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত পরিবহনের নারী, পুরুষ ও শিশু আহত ২৫ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে। খালের মধ্য থেকে দূর্ঘটনাকবলিত পরিবহনটি উদ্ধারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..