× Banner
সর্বশেষ
ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ কালীগঞ্জে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক মোটিভেশনাল সেমিনার শৈলকুপায় ৩ হাজার কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বিতরণ নারীকে জোরপূর্বক অর্ধউলঙ্গ করে যুবদল কর্মীর ভিডিও ধারন, অতঃপর

রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন রেলমন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

রেলপথ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (২৩ জুন) মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানে ধলেশ্বরী নদীর উপর নির্মিত রেলসেতুর ভায়াডাক্টের নীচে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন, পদ্মা রেললিংক প্রকল্পের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

কর্মসূচির উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি স্থানীয় ব্যক্তিবর্গের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পদ্মা রেললিংক প্রকল্পের আওতায় ধলেশ্বরী নদীর উপর রেলসেতুটি নির্মাণ করা হয়েছে। সেতু সংলগ্ন রেলওয়ের অব্যবহৃত জমিতে বৃক্ষরোপণ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৩ জুন ২০২৬ খ্রি কক্সবাজারের ডুলাহাজরায় বৃক্ষরোপণের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্সসূচি উদ্বোধন করেন। এর মাধ্যমে সারাদেশের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ শুরু হয়।

এ কর্মসূচির আওতায় রেলপথ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ রেলওয়ে তার নিজস্ব কর্মসূচি প্রণয়ন করে। মঙ্গলবার সিরাজদিখানের চর গলগলিয়া মৌজার উপরিউক্ত স্থানে প্রাথমিকভাবে ১০০টি ফলদ, ১০০টি বনজ ও ৫০টি ওষধি (মোট ২৫০ টি) গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

উক্ত স্থানে বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন ১৮ দশমিক ৭০ একর ধানী/পতিত জমিতে বৃক্ষরোপণ করা হবে। এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন অব্যবহৃত জমিতে বৃক্ষরোপণ করা হবে।

আগামী ৫ বছরে বাংলাদেশ রেলওয়ে ২৪ লাখ বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করেছে। তন্মধ্যে ১ লাখ ৬০ হাজার রোপণ করা হবে এবছর।


এ ক্যটাগরির আরো খবর..