× Banner
সর্বশেষ
বগুড়া-২ আসনে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ উপলক্ষে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ – ভারপ্রাপ্ত স্পিকার ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা – তথ্য ও সম্প্রচারমন্ত্রী হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ ‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফিফাকে সতর্ক করল এএফসি র‍্যাবের ‘আয়না ঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকেরা মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৈশ্বিক সংকট কাটাতে ও মানবতা বিকাশে সার্বজনীন দর্শনের বিকল্প নেই :তথ্যমন্ত্রী ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্ক

রেঁস্তোরায় ইয়াবা কারবার, যুবক গ্রেফতার

admin
হালনাগাদ: বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
রেঁস্তোরায় ইয়াবা কারবার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার একটি রেঁস্তোরার চাইনিজ হল রুমে অভিযান এক ইয়াবা কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব।

গ্রেফতারকৃত শাহা মিরন ওরফে শাওন (২৪) সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়নপুর গ্রামের গফুর কন্ট্রাক্টারের বাড়ির মো.জামাল উদ্দিন বাদলের ছেলে।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার নোয়াখালী পৌর এলাকার ৩নম্বর ওয়ার্ডের নোয়াখালী সুপার মার্কেটের আলীফ রেস্তোরার চাইনিজ হল রুমে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব ১১।

র‌্যাব-১১, সিপিসি-৩ লক্ষীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়,র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি আভিযানিক দল নোয়াখালী পৌরসভার নোয়াখালী সুপার মার্কেটের আলীফ রেস্তোরার চাইনিজ হল রুমে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপর এক আসামি কৌশলে পালিয়ে যায়। এ সময় গ্রেফতারকৃত আসামির থেকে ২০০পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রর ১৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য অনুমানিক ৬০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানায় তার সহযোগী পলাতক আসামি শুভ আহম্মেদ (২৮)। সে নোয়াখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের মধুসুদনপুর গ্রামের ডাক্তার হাই সাহেবের বাড়ির বাসিন্দা। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সুধারাম থানায় হস্তান্তর করা হয়। ওই মামলায় তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..