রিয়েলমি C100i এলো ৭,০০০mAh টাইটান ব্যাটারি নিয়ে, এক চার্জে চলবে তিন দিন পর্যন্ত

রিয়েলমি C100i এলো ৭,০০০mAh টাইটান ব্যাটারি নিয়ে, এক চার্জে চলবে তিন দিন পর্যন্ত
রিয়েলমি C100i এলো ৭,০০০mAh টাইটান ব্যাটারি নিয়ে, এক চার্জে চলবে তিন দিন পর্যন্ত

স্মার্টফোনে দীর্ঘস্থায়ী ব্যাটারি এখন ব্যবহারকারীদের অন্যতম প্রধান চাহিদা। কাজ, অনলাইন ক্লাস, ভিডিও স্ট্রিমিং, গেমিং এবং ডিজিটাল লেনদেন—সবকিছুতেই স্মার্টফোনের ব্যবহার বাড়ায় শক্তিশালী ব্যাটারির গুরুত্বও বেড়েছে। রিয়েলমি C100i এলো ৭,০০০mAh টাইটান ব্যাটারি নিয়ে, এক চার্জে চলবে তিন দিন পর্যন্ত।

এই চাহিদা পূরণে স্মার্টফোন নির্মাতারা শুধু ব্যাটারির ধারণক্ষমতা বাড়াচ্ছেন না, বরং নতুন প্রযুক্তিও যুক্ত করছেন। এরই অংশ হিসেবে সিলিকন-কার্বন অ্যানোডভিত্তিক টাইটান ব্যাটারি প্রযুক্তি স্মার্টফোন বাজারে নতুন সম্ভাবনা তৈরি করেছে। প্রচলিত গ্রাফাইট অ্যানোডের পরিবর্তে এই প্রযুক্তি ব্যবহার করায় একই আকারের ব্যাটারিতে বেশি শক্তি সংরক্ষণ সম্ভব হয়। ফলে ফোনের আকার খুব বেশি বড় না করেও দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়।

এই প্রযুক্তিকে সামনে রেখে রিয়েলমি বাংলাদেশের বাজারে রিয়েলমি C100i স্মার্টফোন উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির দাবি, ৭,০০০mAh টাইটান ব্যাটারি সমৃদ্ধ এই ডিভাইস একবার পূর্ণ চার্জে সর্বোচ্চ তিন দিন পর্যন্ত ব্যবহার করা সম্ভব।

কোম্পানির তথ্য অনুযায়ী, ফোনটিতে টানা ২১ ঘণ্টা পর্যন্ত ইউটিউব ভিডিও স্ট্রিমিং এবং ৯৬.৪ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক করা যায়। বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ডিভাইসটির পুরুত্ব মাত্র ৮.৩৮ মিলিমিটার, যা এই শ্রেণির ৭,০০০mAh ব্যাটারির ফোনগুলোর মধ্যে অন্যতম পাতলা।

ফোনটিতে রয়েছে ৬.৮ ইঞ্চির ১২০Hz আলট্রা স্মুথ ডিসপ্লে, যা স্ক্রলিং, ভিডিও দেখা ও গেমিংয়ে আরও মসৃণ অভিজ্ঞতা দেয়। পাশাপাশি ৩০০ শতাংশ পর্যন্ত ভলিউম, আলট্রা-ক্লিয়ার স্পিকার, IP64 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, আর্মরশেল সুরক্ষা এবং ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন যুক্ত করা হয়েছে।

রিয়েলমি জানিয়েছে, ডিভাইসটির ব্যাটারি ১,৬০০টির বেশি চার্জ সাইকেল সমর্থন করে এবং প্রায় ছয় বছর পর্যন্ত কার্যক্ষমতা ধরে রাখার জন্য ডিজাইন করা হয়েছে।

বাংলাদেশের বাজারে ডন পার্পল এবং ডাস্ক গ্রে—এই দুটি রঙে পাওয়া যাচ্ছে রিয়েলমি C100i। ৪GB RAM + ৬৪GB স্টোরেজ সংস্করণের দাম ১৬,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) এবং ৪GB RAM + ১২৮GB স্টোরেজ সংস্করণের মূল্য ১৮,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) নির্ধারণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।