রক্তঝরা ইতিহাসের পাতায় পাকুড়িয়া: মান্দায় ১২৮ শহীদকে বিনম্র শ্রদ্ধা

রক্তঝরা ইতিহাসের পাতায় পাকুড়িয়া: মান্দায় ১২৮ শহীদকে বিনম্র শ্রদ্ধা
রক্তঝরা ইতিহাসের পাতায় পাকুড়িয়া: মান্দায় ১২৮ শহীদকে বিনম্র শ্রদ্ধা
নওগাঁর মান্দায় ১৯৭১ সালের ২৮ আগস্ট সংঘটিত নৃশংস পাকুড়িয়া গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন, মান্দার উদ্যোগে পাকুড়িয়া গণহত্যা স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মহান মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী উপজেলার পাকুড়িয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে নিরীহ ও নিরস্ত্র মুক্তিকামী জনতার ওপর নির্মম ব্রাশফায়ার চালায়। রক্তে ভেসে যায় স্কুল মাঠ এবং স্থানটি এক রক্তস্নাত বধ্যভূমিতে পরিণত হয়। সেদিন পাকিস্তানি ঘাতকদের বুলেটে প্রাণ হারান ১২৮ জন নিরীহ মানুষ।
ঐতিহাসিক দিনটি স্মরণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে নিরবতা পালন ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
সভায় উপস্থিত বক্তারা পাকুড়িয়া গণহত্যার স্মৃতি চিরস্থায়ীভাবে সংরক্ষণ করা এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ও বস্তনিষ্ঠ ইতিহাস পৌঁছে দেওয়ার জোর দাবি জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,আখতার জাহান সাথী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), মান্দা আলিফ উদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত), মান্দা থানা আব্দুল কাদের, স্থানীয় বিএনপি নেতা নাসির উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী, ভারশোঁ ইউনিয়ন এছাড়াও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।