রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর নির্বাচন কমিশনের সঙ্গে এটি তাঁর প্রথম সাক্ষাৎ।
প্রতিনিধিদলে সিইসি এ এম এম নাসির উদ্দিন ছাড়াও ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
আরও পড়ুনঃ স্বচ্ছ নিয়োগে ভূমি মন্ত্রণালয়, দুর্নীতিমুক্ত ভূমি সেবায় ডিজিটাল ব্যবস্থার ওপর জোর
সাক্ষাৎকালে নির্বাচন কমিশনের চলমান কার্যক্রম, অগ্রগতি এবং নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। কমিশনের পক্ষ থেকে তাদের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।
আরও পড়ুনঃ বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতা জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর
এর আগে গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। পরদিন ২১ আগস্ট তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
আরও পড়ুনঃ বঙ্গভবনের কর্মচারীদের উদ্দেশে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ভাষণ




