× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আলতাফুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নড়াইলে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ মাদারীপুরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, রণক্ষেত্র নতুন মাদারীপুর জাবিসাসের ‘পাঁতানো নির্বাচন’ স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

ডেস্ক

রাশিয়ার নিরাপত্তা হুমকি ইইউ মেনে নেবে না -ইইউ প্রধান

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ৮ মার্চ, ২০২৩
eu

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন কানাডার পার্লামেন্টে মঙ্গলবার ভাষণ দেওয়ার সময় বলেছেন, নিরাপত্তার ক্ষেত্রে রাশিয়ার  হুমকি ইউরোপ কখনো মেনে নেবে না। ইউক্রেনের প্রতি সমর্থন জোরদার করতে তিনি বর্তমানে কানাডা সফর করছেন।

রাশিয়ার ইউক্রেন আগ্রাসের এক বছরেরও বেশি সময় পর দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘আন্তর্জাতিক সীমান্তজুড়ে ট্যাঙ্ক ব্যবহার করে সাম্রাজ্য গড়ার পরিকল্পনা নেওয়া কোন সামরিক শক্তিকে আমরা মেনে নেব না।’

তিনি আরো বলেন, ২৭টি দেশকে নিয়ে গঠিত এই জোট ‘ইউরোপীয় নিরাপত্তা এবং আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের মূল ভিত্তির ক্ষেত্রে এই হুমকি কখনো মেনে নেয়া যায় না।’ ভন ডের লিয়েন ইউক্রেনের জন্য ‘দ্রুত সামরিক ও অর্থনৈতিক সহায়তার’ আহ্বান জানিয়েছেন এবং তিনি এই ধরনের অপরাধের বিচারের জন্য একটি বিশেষ আদালত গঠনে নভেম্বরে প্রস্তাব দেওয়ার পর ‘রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় অর্থ প্রদান’ করতে তাদের প্রতি ফের আহ্বান জানান।

আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে ভন ডের লিয়েন ইউক্রেনের নারী সৈন্যদের প্রশংসা করেন। যুদ্ধের আগে তাদেরকে যুদ্ধের দায়িত্ব পালন করা থেকে বিরত থাকতে বলা হয়েছিল। কিন্তু তারা ‘এ কথাকে পাত্তা না দিয়ে যে কোন উপায়ে সেনাবাহিনীতে যোগ দেওয়া শুরু করেন।’ রাশিয়া ইউক্রেনে তাদের যুদ্ধ কৌশলের অংশ হিসেবে ধর্ষণ ও যৌন সহিংসতা চালাচ্ছে, জাতিসংঘের এমন অভিযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এটি কেবল ইউক্রেনের যুদ্ধ নয়। এটি মানবাধিকারের বিরুদ্ধেও একটি যুদ্ধ এবং এটি নারীর অধিকারের বিরুদ্ধে যুদ্ধ।’

তিনি বলেন, ইউক্রেনীয় নারীরা ‘পাল্টা লড়াই করছে।’  ইইউ প্রধান আরো বলেন, যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন সামরিক বাহিনীতে কর্মরত নারীদের সংখ্যা দ্বিগুণ হয়েছে। তিনি বলেন, ‘এই নারীরা রাশিয়ান হানাদারদের মাথার উপরে কাঁচের ছাদও ভেঙ্গে দিয়েছেন।’


এ ক্যটাগরির আরো খবর..