× Banner
সর্বশেষ
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

রাশিয়ার গ্যাস সরবরাহের পাইপ লাইন বন্ধ করে দিচ্ছে ইউক্রেন

admin
হালনাগাদ: বুধবার, ১১ মে, ২০২২
রাশিয়ার গ্যাস সরবরাহের পাইপ লাইন বন্ধ করে দিচ্ছে ইউক্রেন

ইউক্রেনের গ্যাস ব্যবস্থাপনা প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের এলাকার ওপর দিয়ে রাশিয়ার গ্যাস সরবরাহের পাইপ লাইনের গুরুত্বপূর্ণ একটি ট্রানজিট পয়েন্ট তারা বন্ধ করে দিচ্ছে।

এ লাইন দিয়ে ইউরোপে রাশিয়ার রপ্তানির এক তৃতীয়াংশ গ্যাস যায়। এই পদক্ষেপের জন্য মস্কোকেই দায়ী করেছে ইউক্রেনের গ্যাস সরবরাহ ও ব্যবস্থাপনা কোম্পানি জিটিএসওইউ।

প্রতিষ্ঠানটি বলেছে, ইউক্রেনের সোখরানিভকার ওপর দিয়ে যাওয়া গ্যাস লাইন বুধবারই তারা বন্ধ করে দিচ্ছে। ওই গ্যাস তারা সরবরাহ করবে অন্যত্র।

রাশিয়া গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা অভিযান শুরুর পরও মস্কো পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছে, আর সেই পাইপলাইন গেছে ইউক্রেনের ওপর দিয়েই।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব গ্যাস কোম্পানি গ্যাজপ্রম অবশ্য দাবি করেছে, জিটিএসওইউর পরিকল্পনা অনুযায়ী ওই বিপুল পরিমান গ্যাস সুদঝা ইন্টারসেকশন দিয়ে আরও পশ্চিমে নিয়ে যাওয়া কারিগরিভাবে ‘সম্ভব না’।


এ ক্যটাগরির আরো খবর..