× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার

নিউজ ডেক্স

রাশিয়া পূর্ণ মাত্রায় আক্রমণের জন্য প্রস্তুত, যোগ দিচ্ছে সিরিয়ার সৈন্য

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
রাশিয়া পূর্ণ মাত্রায় আক্রমণের জন্য প্রস্তুত, যোগ দিচ্ছে সিরিয়ার সৈন্য

সিরিয়া পর্যবেক্ষক ও বিশ্লেষকরা জানিয়েছেন, রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দিতে সিরিয়ার কয়েক হাজার যোদ্ধা নিবন্ধন করেছেন।

এই যোদ্ধাদের মধ্যে রাশিয়ার কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সিরিয়ার সেনা, সাবেক বিদ্রোহী ও সিরিয়ায় বছরের পর বছর ধরে যুদ্ধ করা অভিজ্ঞ যোদ্ধারা আছেন। নিয়োগের ক্ষেত্রে মস্কো নিজেদের কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্তদেরই প্রাধান্য দিচ্ছে।

ইউক্রেনে হামলার শুরুর দিকে ক্রেমলিন বলেছিল, রাশিয়ার হয়ে যুদ্ধে করতে মধ্যপ্রাচ্য থেকে ১৬ হাজারের বেশি আবেদন এসেছে। তবে মার্কিন কর্মকর্তা এবং সিরিয়া পর্যবেক্ষকরা বলছেন, এ অঞ্চল থেকে এখনও উল্লেখযোগ্য সংখ্যক যোদ্ধা ইউক্রেনের যুদ্ধে যোগ দেননি।

বিশ্লেষকরা বলছেন, রাশিয়া পূর্ব ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণের জন্য প্রস্তুত। রাশিয়ার আগামী সপ্তাহে সিরিয়া থেকে যোদ্ধা নেওয়ার সম্ভাবনা আছে। পুতিন ইউক্রেন যুদ্ধের নতুন কমান্ডার হিসেবে আলেকজান্ডার ডভোর্নিকভকে নিয়োগ দেওয়ার পর এ সম্ভাবনা আরও বেড়েছে বলে মনে করছেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..