× Banner
সর্বশেষ
লক্ষ্মীপুরে পরিবেশ ছাড়পত্রহীন ৫৪ ইটভাটা, ক্ষতিগ্রস্ত কৃষিজমি ও জনস্বাস্থ্য পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করার ঘোষণা দিলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান বাংলাদেশ হাইকমিশন পোর্ট লুইসে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত তথ্য প্রতিমন্ত্রীর সাথে ওনাবের শুভেচ্ছা বিনিময় দেশে সাশ্রয়ী বাজেটে ইনফিনিক্স স্মার্ট ২০ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মিসরে বাংলাদেশ দূতাবাসে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন কানাডায় বাংলাদেশ হাইকমিশনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন  পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর প্রথম সাক্ষাৎ পেলেন সৌদি রাষ্ট্রদূত রিয়াদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৩

ACP
হালনাগাদ: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৩

রাশিয়ার পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আমুর অঞ্চলের সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আগের দিন রাডার থেকে নিখোঁজ হওয়া একটি বেসরকারি হেলিকপ্টার রবিনসন’কে উদ্ধার করা হয়েছে। তবে, আকাশযানটিতে থাকা আরোহীদের কেউ বেঁচে নেই।

বিবৃতিতে বলা হয়, অঞ্চলটির রোমনেনস্কি জেলায় শেষ হয়েছে নিখোঁজ হেলিকপ্টারের অনুসন্ধান অভিযান। অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সময়, ধ্বংসাবশেষ এবং তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়টি এখনও জানা যায়নি। তবে, পূর্ব-সাইবেরিয়ান পরিবহন প্রসিকিউটরের কার্যালয় পৃথক বিবৃতিতে নিশ্চিত করেছে যে হেলিকপ্টারটির মালিকানা নিহত পাইলটের। তার হেলিকপ্টারটি চালানোর অনুমতি ছিল না।

এ ছাড়া যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আকাশযানটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিতও হয়নি বলেও ধারণা তাদের।


এ ক্যটাগরির আরো খবর..