× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাশিফল থেকে জেনে নিন কেমন কাটবে আজকের দিন

Kishori
হালনাগাদ: বুধবার, ২১ অক্টোবর, ২০২০
আজকের রাশিফল

রাশিফল থেকে জেনে নিন আজকের দিন আপনার কেমন কাটবে। পৃথক পৃথক রাশি ভেদে রাশিফলও ভিন্ন হয়।

বৃষঃ আজকের দিনে অফিসের কাজে বেশি সময় দেবেন না, তাতে সাংসারিক কোন্দল হতে পারে। অর্থ সম্পর্কিত যে কোন সমস্যা পরিবারের সকলের সঙ্গে ভাগ করে নিন। আজ এই রাশির জাতক জাতিকাদের জীবনে প্রেম অত্যন্ত উত্তেজনা পূর্ণ ভাবে চলে আসবে। দিনের শুরুতে যোগ ব্যায়াম করুন, শরীর সুস্থ থাকবে।

মেষঃ পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ সংসারে ঝঞ্ঝাট বাড়াবে। আজকের দিনে আপনি আপনার স্ত্রীয়ের প্রেমে পড়বেন। আজকের দিনে শরীর সুস্থ থাকায় আপনি বন্ধুদের সঙ্গে খেলতে যেতে পারেন। যে সমস্ত ব্যক্তি অর্থ ঋণ নিয়েছিলেন, আজ তারা অর্থ ফেরত দিতে গিয়ে সমস্যার পড়বেন।

সিংহঃ আজ এই রাশির ব্যাবসায়িদের কাছে দিনটা খুব একটা শুভ হবে না। ব্যবসার প্রয়োজনে অর্থ ব্যয় হলেও, ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। কাজের চাপে বিধ্বস্ত মনে প্রিয়জনের ভালবাসার ছোঁয়া অনুভব করবেন। আজ বাড়িতে আত্মীয়র আগমনে আপনার পরিকল্পনা ভেস্তে যেতে পারে।

মিথুনঃ পরিবারের এবং বন্ধুদের সঙ্গে সময় কাটালে, শক্তি ফিরে পাবেন। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। আজকের দিনে এই রাশির জাতক আজতিকারা নিজেদের মনের মানুষের দেখা পাবেন। বাড়ি থেকে আচমকাই বেরিয়ে যাওয়ায় পরিবারের লোকদের সময় দিতে পারেবন না। আজকের দিনে মদ্যপান থেকে দূরে থাকুন।

কর্কটঃ আজকের দিনে অর্থ সঞ্চয়ের পরিকল্পনা সফল হবে। কাজের চাপে বিধ্বস্ত মনে প্রিয়জনের ভালবাসার ছোঁয়া অনুভব করবেন। ভালোবাসার মানুষের সঙ্গে বাইরে গিরে একটি সুন্দর সন্ধ্যা কাটান, অনুষ্ঠান বাড়িতে গিয়ে সময় নষ্ট করবেন না।

বৃশ্চিকঃ আজ এই রাশির ব্যক্তিরা অর্থ সঠিক কাজে লাগিয়ে তা সঞ্চয়ের গুরুত্ব বুঝবে। কাছের মানুষের কাছ থেকে যথেষ্ট পরিমাণে আনন্দ এবং সুখ পাবেন। আপনার সঙ্গিনী আপনাকে খুশিতে রাখার চেষ্টা করবে। বেশির কাজই আপনার ইচ্ছানুসারে হবে। আজকের দিনে শরীর স্বাস্থ্য সুস্থই থাকবে।

কন্যাঃ কাজ শেষে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, নয়ত বাড়িতে সমস্যার সৃষ্টি হতে পারে। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের সঙ্গে কোন বিশেষ মানুষের দেখা হবে। অসুস্থতা কাটিয়ে উঠে খেলাধূলায় অংশ নিতে পারেন। কর্মক্ষেত্রে বসের ক্রোধের শিকার হওয়ার আগে নিজের কাজ শেষ করুন।

তুলাঃ আজকের দিনে এই রাশির জাতক জাতিকাদের অর্থ বিষয়ে ক্ষতির যোগ রয়েছে। অর্থ সামলে রাখুন। খেলাধূলা মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কিন্তু তাই বলে পড়াশুনাকে বাদ দিয়ে কখনই তা করা উচিত নয়। ভালবাসার মানুষদের কাছে আজকের দিনটি অত্যন্ত শুভ।

কুম্ভঃ বাড়ি থেকে কোন কাজে বেরনোর আগে, গুরুজনদের থেকে আশীর্বাদ নিন। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। পরোপকারে আজকে আপনার মন টানবে। আপনার চারপাশের মানুষেরা আপনার থেকে অনেক দাবি করতে পারে।

ধনুঃ আজ এই রাশির ছাত্র ছাত্রীদের বিদেশে পড়ার সুযোগ থাকলেও, অর্থের সংকট দেখা দেবে। এই সময় আত্মীদেরও পাশে পাবেন না। কোন জায়গায় ভ্রমণের ফলে আজকের দিনে আপনি অনেকটাই দুর্বল হয়ে পড়বেন।

মীনঃ আজকের দিনে কছের মানুষের আচরণ আপনার মনে কষ্ট দেবে। আজ এই রাশির ব্যক্তিদের অতীতের কোন বিষয়ে আজকের দিনটা স্মরণীয় করে দিতে পারে। আজ এই রাশির জাতিক জাতিকার মেজাজ ফুরফুরে থাকবে। বাড়ি থেকে কোন কাজে বেরনোর আগে, গুরুজনদের থেকে আশীর্বাদ নিন।

মকরঃ কাছের মানুষদের প্রয়োজন বুঝতে শিখুন। তবে বেশি অর্থ ব্যয়ের প্রয়োজন নেই। প্রেমিকদের জন্য আজকের দিন অত্যন্ত শুভ। আজ ভালবাসার মানুষের হাসি দিয়ে দিনের শুরুটা হতে চলেছে। আজকে আপনার শরীর স্বাস্থ্য সুস্থই থাকবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ।


এ ক্যটাগরির আরো খবর..