× Banner
সর্বশেষ
গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাংচুর, মারধর উত্তরাধিকার সূত্রে আমরা একটাপঙ্গু অর্থনীতি পেয়েছি – তথ্যমন্ত্রী ‎সংরক্ষিত নারী আসনে এমপির মনোনয়নে মনোনীত ঝিকরগাছার সাবিরা সুলতানা মুন্নী ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৫ সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা

রাম সেতুর আদলে ৪৮ ফুট দীর্ঘ কেক পাবে সবাই ফ্রি

Kishori
হালনাগাদ: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
রাম সেতুর আদলে কেক

ভারত প্রতিনিধিঃ ভারতের গুজরাটের সুরাটের একটি বেকারি এক অভূতপূর্ব অভিযান শুরু করেছে। ব্রেডলিনার বেকারি ১১ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ‘প্রতিটি পদক্ষেপ রামের নামে” সংকল্প অভিযান শুরু করেছে। এই অভিযানে যেই অর্থ জমা হবে, সেটি অয্যোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য দান করা হবে।

বিশেষ ব্যাপার হল, এই অভিযান অনুযায়ী, সুরাটে রামসেতুর থিমে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে রাম সেতুর প্রতীকী হিসেবে ৪৮ ফুট দীর্ঘ একটি কেক বানানো হয়েছে। আর এই কেক ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সংকল্পের সঙ্গে ভিডিও বানানো ব্যক্তিদের বিনামূল্যে দেওয়া হবে।

ব্রেডলিনারের ডিরেক্টর নীতিনভাই প্যাটেল বলেন, আজ রামের দেশে আস্থা, প্রেম, বীরতা আর ধর্ম আছে। এবার রামের জন্মস্থানে একটি ভব্য রাম মন্দির নির্মাণ হচ্ছে। মন্দির নির্মাণের কথা মাথায় রেখে প্রতিটি পদক্ষেপ রামের নামে সংকল্প অভিযান শুরু করা হয়েছে। এই অভিযান অনুযায়ী, ব্রেডলিনার কোম্পানির প্রত্যেক কর্মচারী এক দিনের বেতন দান করবেন। কোম্পানির সমস্ত কর্মচারীদের একদিনের বেতন হল ১ লক্ষ ১ হাজার ১১১ টাকা।

এর পাশাপাশি ১২ ফেব্রুয়ারি থেকে কেনাকাটা করা গ্রাহকদের বিলের থেকে ১ লক্ষ ২১ হাজার ১১১ টাকা রাম মন্দির নির্মাণের জন্য দান করা হয়েছে। এই কেকের সবথেকে গুরুত্বপূর্ণ দিক হল, রাম সেতু ৪৮ কিমি ছিল আর সেই কারণে এই কেক ৪৮ ফুট দীর্ঘ বানানো হয়েছে। এই কেকে ভগবান শ্রী রামের ১৬ টি গুন লেখা হয়েছে আর মানুষের কাছে আবেদন করা হয়েছে যে, তাঁরা যেন ভগবান রামের এই ১৬ টি গুনের মধ্যে অন্তত একটিকে আপন করে নেয়। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভিডিও পাঠানো ১ হাজার ৮৪ জন ব্যক্তিকে ৪০০ গ্রামের রাম সেতু কেক বিনামূল্যে দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..