× Banner
সর্বশেষ
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর

রাম নবমী মহা উৎসব

admin
হালনাগাদ: রবিবার, ২৫ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  আজ রাম নবমী৷ সনাতন ধর্মের অনুসারীরা গোটা দেশজুড়ে এই উৎসব পালন করছে। আজকের এই দিনটিতে রামের পুজো করা হয়ে থাকে৷ বাড়ির মহিলারা এদিন রামের উদ্দেশ্যে উপবাস করে থাকে৷ সনাতন সম্প্রদায়ের হিন্দু উত্সবের মধ্যে রাম নবমী একটি গুরুত্বপূর্ণ উৎসব ।

জানা যায়, সনাতন ধর্মের গ্রন্থ “পুরাণ” অনুসারে ভগবান বিষ্ণুর দশাবতারের এক অবতার হলেন রাম। রামায়ণে অযোধ্যার রাজা দশরথ আর রাণী কৌশল্যার পুত্র রাম। ত্রেতা যুগের শেষ ভাগে লংকার রাজা রাবণ খুব শক্তিশালী হয়ে ওঠেন। স্বর্গ জয় করে তিনি দেবতাদের ওপর অত্যাচার শুরু করেন। পৃথিবীতেও অশান্তির সৃষ্টি হয়। রাক্ষস রাজের অত্যাচার হতে সৃষ্টিকে রক্ষার জন্য রাম অবতার হয়ে ভগবান বিষ্ণু ধরাধামে অবতীর্ণ হন। রামের জন্ম হয় নবমী তিথীতে। তাঁর জন্ম তিথীতে সারা পৃথিবীর সনাতন ধর্মাবলম্বীরা রাম নবমী উৎসব উদযাপন করে থাকেন।

প্রতি বছর চৈত্র মাসের শুক্লা পক্ষের নবমী তিথীতে রাম নবমী উৎসব উদযাপন করা হয়। উৎসবের আনুষ্ঠানিকতার মধ্যে উপবাস, পূজা, ভজন কীর্তন ইত্যাদি থাকে। আমাদের দেশে প্রতি বছর বিভিন্ন স্থানে উৎসবটি উদযাপন করা হয়ে থাকে।

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সারাদেশে উৎসবমূখর পরিবেশে উৎযাপিত হচ্ছে। যশোরের অভয়নগরের রামসরায় অবস্থিত ইসকন মন্দিরে অত্যন্ত আড়ম্বরে রামনবমী উৎসব উদযাপন করা হয়। দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত এখানে কয়েকদিন ধরে উদযাপিত উৎসবটি উপভোগ করে থাকেন। তখন মন্দিরের চারপাশের বিভিন্ন গ্রামে বাসিন্দাদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।


এ ক্যটাগরির আরো খবর..