× Banner
সর্বশেষ
আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন

রামাদি দখলের পথে

admin
হালনাগাদ: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা আনবার প্রদেশের রাজধানী রামাদি শহর দখলের পথে রয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার সকাল থেকে সেখানে অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী।

গত মে মাসে রাজধানী বাগদাদ থেকে ১২০ কিলোমিটার দূরে রামাদি শহরটি দখল করে আইএস। কৌশলগতভাবে শহরটি খুবই গুরুত্বপূর্ণ। এই শহরের মধ্য দিয়ে যে সড়কটি গিয়েছে, তা জর্ডান ও সিরিয়াকে সংযুক্ত করেছে। এটি ইরাকের সবচেয়ে বড় বানিজ্যিক পয়েন্ট হিসেবে বিবেচিত।

ইরাকের জঙ্গিবাদ বিরোধী সেনা ইউনিটের মুখপাত্র সাবাহ আল নোমান বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘আমরা কয়েকটি ফ্রন্টে ভাগ হয়ে রামাদির কেন্দ্রে পৌঁছেছি এবং আবাসিক এলাকাগুলি দখলে নিয়ে আসছি। আগামী ৭২ ঘন্টার মধ্যে পুরো শহর শত্রুমুক্ত হবে।’

তিনি আরও বলেন, ‘ আমরা শক্ত কোনো প্রতিরোধের মুখোমুখি হইনি। তবে স্নাইপার ও আত্মঘাতী হামলকারীরা রয়েছে, যা আইএসের একটি কৌশল।

মঙ্গলবার সকালে ইরাকি সেনা ও শিয়া মিলিশিয়ারা উত্তর রামাদির বু ধিয়াব গ্রামে সমবেত হলে তাদের ওপর আত্মঘাতী হামলা চালায় আইএস। এতে কমপক্ষে ১৪ সেনা নিহত হয়ে। হামলায় আহত হয়েছে আরো ১৭ সেনা। এছাড় পৃথক হামলায় উত্তর রামাদিতে আট বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে সাতজনই শিশু।


এ ক্যটাগরির আরো খবর..