× Banner
সর্বশেষ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

রাবির আবাসিক ভবন থেকে শিক্ষকের লাশ উদ্ধার

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক ভবন থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির লাশ উদ্ধার করা হয়েছে।

ওই বিভাগের সাবেক চেয়ারম‌্যান অধ‌্যাপক মশিহুর রহমান জানান, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে জুবেরী ভবনে ভেতর থেকে বন্ধ একটি কক্ষের দড়জা ভেঙে তারা আকতার জাহানকে উদ্ধার করেন। রাজশাহী মেডেক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান, অনেক আগেই তার মৃত‌্যু হয়েছে।

এ বিভাগের অধ‌্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস জানান, আকতার জাহানকে তার ঘরের বিছানার ভেতরে মশারির মধ‌্যে শোয়া অবস্থায় পাওয়া যায়। তার মুখে ফেনা ও রক্ত বেরিয়ে আসার মত কালো দাগ ছিল।

তবে ময়নাতদন্ত না করে মৃত‌্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে রাজশাহী মেডিক্যালের জরুরি বিভাগের চিকিৎসক মহিনুল ইসলাম জানিয়েছেন।

বিভাগের সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার বলেন, জুবেরি ভবনের ওই কক্ষে একাই থাকতেন আকতার জাহান। গত মঙ্গলবার তার ঢাকায় যাওয়ার কথা ছিল। তার একমাত্র ছেলে সোয়াদ ঢাকায় থেকে পড়াশোনা করে।


এ ক্যটাগরির আরো খবর..