× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

রানা প্লাজার মত দুর্ঘটনার আশঙ্কা নেই: শ্রম প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ কারখানা পরিদর্শনে গত দুই বছরে যে অগ্রগতি হয়েছে তাতে রানা প্লাজার মত আর কোন দুর্ঘটনার আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন শ্রমপ্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

বৃহস্পতিবার সচিবালয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অগ্রগতি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এখনো পর্যন্ত ৩ হাজার ৬শ’ ৬০টি পোশাক করাখানা পরিদর্শন করে ৪২টি কারখানা আংশিক এবং ত্রুটিপূর্ণ ৩৭টি সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে। ২৩ জেলায় কারখানা পরিদর্শনের অফিস খুলে নিয়মিত তদারকি করা হচ্ছে।

নিয়মিত এই পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানান প্রতিমন্ত্রী। এছাড়া, রপ্তানি আয় থেকে নিয়ে শ্রমিক উন্নয়নে তহবিল গঠন করা হচ্ছে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..