× Banner
সর্বশেষ
ভূমি খাতে কোনো দুর্নীতি সহ্য করা হবে না – ভূমিমন্ত্রী মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তার সব প্রস্তুতি নেয়া হয়েছে – র‍্যাব মহাপরিচালক রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত রয়েছে – বাণিজ্যমন্ত্রী এইচএসসির পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ চাঁদাবাজি-সন্ত্রাস নিয়ে অভিযোগ করা যাবে পরিবেশমন্ত্রীর দেয়া নম্বরে মেয়াদ উত্তীর্ণ তিন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই রক্তাক্ত পাকিস্তান আজ ৭ ফাল্গুন শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকলের ধর্মচর্চার স্বাধীনতাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকার -ধর্ম মন্ত্রী

রাণীশংকৈল ৩০ দিনে ৩ মন্ত্রীর পদধুলি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

রাণীশংকৈল প্রতিনিধি ॥ ঠাকুরগায়ের রাণীশংকৈল উপজেলায় ৩০ দিনে বিভিন্ন অনুষ্ঠানের আমন্ত্রনে বর্তমান সরকারের ৩ জন প্রভাশালী মন্ত্রীর আগমন ঘটেছে তাতে কী পেল রাণীশংকৈলবাসী ?

উত্তরবঙ্গের পশ্চিমাঞ্চলের সর্বশেষ ঠাকুরগাও জেলাকে এখনো উত্তরবঙ্গের মানুষ ব্যতীত অন্য জেলার মানুষকে এই নামে চিনাতে অনেক জবাব দিতে হয়। বিশেষ করে দেশের মানুষ বৃহত্তর দিনাজপুর জেলাকে এক নামেই চিনে থাকেন। অথচ দেশের উত্তরবঙ্গের এই অবেহেলিত জেলার রাণীশংকৈল উপজেলায় বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ মুক্তিযোদ্বা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মোস্তাফিজুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের উপ মন্ত্রী আরিফ খান জয় পদধুলি পড়েছে।

মন্ত্রীরা  যে কারণে এসেছিলেন মুক্তযোদ্বা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক ২৮ অক্টোবর রাণীশংকৈল মুক্তিযোদ্বা কমপ্লেক্সের নব-নির্মিত ভবনের উদ্ভোধন করেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ১৯ নভেম্বর দেশের শ্রেষ্ঠ ও জাতীয় মডেল প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতলা নব-নির্মিত ভবনের উদ্ভোধন করেন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ২৩ নভেম্বর এসেছিলেন মরহুম আলী আকবর এমপি ও মিজানুর রহমান গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে এসেছিলেন। তবে আরিফ খান জয় রাণীশংকৈলবাসীকে নিজে মাঠে ফুটবল খেলে দর্শককে অনেক আনন্দ দিয়ে মাতিয়ে তুলেছিলেন।

এদিকে রাণীশংকৈল খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় আবার আরেক প্রভাবশালী মন্ত্রীর আগমন হবে বলে খেলা কমিটি সুত্রে আভাস পাওয়া গেছে।


এ ক্যটাগরির আরো খবর..