× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

রাণীশংকৈলে মাদক দুর করতে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন

admin
হালনাগাদ: বুধবার, ২৫ মে, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈলের উপশহর নেকমরদ ভবানন্দপুর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট (ভিপিএল ৫) পরিচালনা কমিটি সমাজ থেকে মাদক মুক্ত করার দৃঢ় প্রত্যয় নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে।

মঙ্গলবার আলিমউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক খেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক আবু বক্কর সিদ্দিক মানিক, ব্যাংকার দবিরুল ইসলাম, ফারুক হেসেন প্রমুখ। খেলা পরিচালনা কমিটির পরিচালক সোহেল রানা, সহ পরিচালক কায়সার, রিপন, লিটন, মাসুদ, রাজু ও সহযোগি সদস্যদের নিজস্ব অর্থায়নে মহতি উদ্যোগে মাদককে না বলুন শ্লোগানকে সামনে রেখে এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। নক-আউট ভিত্তিতে ১৬ টি দল অংশ গ্রহণ করছে। উদ্বোধনী খেলায় নেকমরদ ইলিভেন কিংস শাহিন(১২২) দল বালিয়াডাঙ্গী তরুন সংঘ (৮৬)কে ৩৬ রানে পরাজিত করে। এটি ভিপিএল এর ৫ম আসর চলছে।


এ ক্যটাগরির আরো খবর..