× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার

রাণীশংকৈলে মাটি ভরাটের কাজে ইউএনও’র নামে পুকুর চুরি

admin
হালনাগাদ: বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭

রাণীশংকৈল প্রতিনিধি:  ঠাকুরগাওয়ের রাণীশংকৈল কাতিহার হাটে মাটি ভরাটের কাজে ইউএনও খন্দকার মোঃ নাহিদ হাসান’র নামে পুকুর চুরি করেছে অফিস সুপার রফিকুল আলম ।

হাটের কিছু অংশে বিক্রয় পণ্য নিয়ে বসতে হাটুরেদের অসুবিধা থাকায় এ কর্মসূচী হাতে নেওয়া হয়। ইউনিয়ন পরিষদের অর্থে কাজের দায়িত্ব নেন ইউএনও। অফিস সুপার (ওএস) রফিকুল আলম তদারকির দায়িত্ব পালন করেন।

উন্নয়নমূলক কাজের হিসেবে পুরোপুরি গন্ডগোল করা হয়েছে। বিশ্বস্থ সুত্রমতে, হাটে ৭৫ ট্রাক্টর গুড়ি রাবিস ফেলে হিসেব দেখানো হয়েছে ৯০ গাড়ি। প্রতি ট্রাক্টর গুড়ি রাবিসের মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা যার প্রকৃত মূল্য ৫০০ টাকা।

মাত্র ৩ জন শ্রমিক খাটানো হয়েছে মাটি সমতল করার কাজে সেখানে খরচ দেখানো হয়েছে ১০ হাজার টাকা। বাচোর ইউনিয়ন পরিষদের তহবিল থেকে ১ লক্ষ টাকা খরচ দেখানো হয়েছে।

রফিকুল আলম তার নিজস্ব ভাটা এমএইচ ব্রিকস থেকে রাবিসগুলো সরবরাহ করে এ দুর্ণীতি করেছে। মোবাইল ফোনে আলাপ চারিতায় ওএস রফিকুল আলম বলেন, আপনাদের কি লিখার আছে লিখুন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান বলেন, আপনারা লিখে দেন কাজ খুব ভাল হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..