× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

রাণীশংকৈলে প্রতিবন্ধিকে মারধরের ঘটনায় আহত

admin
হালনাগাদ: রবিবার, ১২ নভেম্বর, ২০১৭

ষ্টাফ রিপোর্টার রাণীশংকৈল ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল পূর্ব গাজীরহাটে বৃহস্পতিবার রাতে প্রতিবন্ধি আশরাফুলকে মারধর করায় অজ্ঞান অবস্থায় তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে রবিবার স্থাণীয় গণমাধ্যমে একটি লিখিত অভিযোগ করা হয়।

প্রাপ্ত তথ্যমতে, উপজেলার পূর্ব গাজিরহাট গ্রামের ভানুর ছেলে জিয়ারুল একই গ্রামের দুই সন্তানের জননীকে নিয়ে উধাও হয়ে যায়। সপ্তাহখানেক পর তারা ফিরে আসে। এনিয়ে এলাকায় উত্তেজনার সুত্রধরে বিচার শালিস বসে। বিচার শালিস চলাকালিন সময়ে নেকমরদ ভবানন্দপুর গ্রামের আঃ সালামের ছেলে প্রতিবন্ধি আশরাফুল তথায় উপস্থিত ছিলেন। জিয়ারুলের আপন ভাই নুর জামান হট্টগোল বাঁধানোর চেষ্টা করে।

আশরাফুল তাকে শান্ত হতে বললে নুর জামান, মিজানুর, দোধ সহ ১০/১২ জন তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় শালিসের লোকজন তাকে উদ্ধার করে। অজ্ঞান অবস্থায় রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে শনিবার বিকালে প্রতিবন্ধি বাড়ি ফিরে আসেন।

এব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ জমিরুল ইসলাম বলেন, বিচার চলাকালিন সময়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছিল।


এ ক্যটাগরির আরো খবর..