খান নজমূল হুসাইন,তালা প্রতিনিধি: তালায় জাতীয় তরুণ পার্টির সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে । আজ মঙ্গলবার বিকালে মাঝিয়াড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে শিবপুর ,শাহাপুর,কিসমতঘোনা মাঝিয়াড়া,খড়েরডাংগা গ্রামের সমন্ময়ে তালা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি,উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম।
জাতীয় তরুণ পার্টির নেতা মো: রুবেল মোল¬ার সভাপত্বিতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি তালা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিব,জাপানেতা জেয়ালা নলতা ওয়ার্ডের সভাপতি মো: আবু হায়াত নিকারী,খানপুর মুড়াকলিয়া ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান মোড়ল,ভায়ড়া আগোলঝাড়া ওয়াডের সভাপতি মো:জালাল বিশ্বাস,আব্দুল লতিফ শেখ,জাতীয় ছাত্রসমাজ নেতা মো:ইউনুচ আলী সরদার ,মো:সাগর মোড়ল,মীর নাহিদুল ইসলাম,মো:মিঠু শেখ,মো:নাজমূল বিশ্বাস,মো:শামীম শেখ,মো: রায়হান সরদার,জাতীয় তরুণ পার্টি শিবপুর গ্রাম কমিটির সভাপতি মো: লতিফুর রহমান,মাঝিয়াড়া গ্রাম কমিটির সভাপতি মনিরুল ইসলাম সরদার,কিসমতঘোনা গ্রাম কমিটির সভাপতি মো: মেহেদী হাসান শেখ,সাহাপুর গ্রাম কমিটির সভাপতি মো:ফজলুর রহমান খাঁ, খড়েরডাংগা গ্রাম কমিটির সাধারণ সম্পাদক মো: ফরহাদ হোসেন মুন্সি,মো: জীবন শেখ,মো: শাওন বিশ্বাস,শেখ মাসুদ ,কাজী ইমরান ,কাজী রুহুল আমিন ,শ্রী বাধন বিশ্বাস,আজমাইন সরদার,মো: রাকিব খাঁ,মো:সৌরভ খাঁ ।
সভায়:মো:মেহেদী হাসান শেখ কিসমতঘোনা সভাপতি, মো:ফজলুর রহমান খাঁ সাহাপুর সাধারণ সম্পাদক,মো: বিপ¬ব সরদার মাঝিয়াড়া সাংগঠনিক সম্পাদক:মো:ইউনুচ আলী সরদার কে সমন্ময়কারী করে ৩১সদস্য বিশিষ্ট জাতীয় তরুণ পাটির তালা সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয় । সভায় পল¬ী বন্ধু আলহজ্ব হুসাইন মুহম্মাদ এরশাদের নামে দায়েরকৃত সকল ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়




