× Banner
সর্বশেষ
সুপ্রিম কোর্টে ২৬৫ আইন কর্মকর্তা নিয়োগ: সংখ্যালঘু না থাকায় প্রতিক্রিয়া ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি, এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট – স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্টের ভাষায় বলা হচ্ছে সরকারকে ৫ বছরও যেতে দেয়া হবে না – মির্জা ফখরুল গণমাধ্যমের ওপর কোনো গোয়েন্দা চাপ নেই; দাবি তথ্যমন্ত্রীর বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ নয়, প্রয়োজন নিয়মতান্ত্রিক কাঠামো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই -মির্জা ফখরুল

রাণীশংকৈলে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে

admin
হালনাগাদ: শনিবার, ৯ মার্চ, ২০১৯

রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি ঃ আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী প্রচারণা বেশ জমে উঠেছে। আগামী ১৮ই মার্চ এ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। ধারাবাহিকতায় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থিরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন।

নির্বাচনে জয়লাভের জন্য প্রার্থীরা স্ব স্ব পক্ষের নেতা কর্মী সমর্থকদের নিয়ে এ প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যে যার মতো উন্নয়নমূলক কর্মকান্ডের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। উপজেলা চেয়ারম্যান পদে চারজন প্রার্থী থাকলেও জোরে সোরে গুঞ্জন শোনা যাচ্ছে উপজেলা আ’লীগের সভাপতি ‘নৌকা’ প্রতিকের সইদুল হক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ‘মোটর সাইকেল’ প্রতিকের শাহরিয়ার আযম মুন্নার। আখতারুল ইসলাম ওরফে সালমান শাহ’র কোথাও কোথাও নাম ডাক শোনা গেলেও মাঠ পর্যায়ে চাষী এনামুল হকের কোন কথা শোনা যাচ্ছেনা।

এদিকে জয়লাভের আশায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা ঘরে বসে নেয়। তারাও ছুটছেন সমান তালে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি সমাজে ভাল কিছু করার। উন্নয়নকে আরো বেগবান করার জন্যই ছুটছেন নির্বাচনী মাঠে বলে ভোটারদের জানান তারা।


এ ক্যটাগরির আরো খবর..