× Banner
সর্বশেষ
বাংলাদেশের প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু আজ জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস কর্মসংস্থানের জন্য ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা অপরিহার্য -শিল্পমন্ত্রী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী

রাণীশংকৈলে ইএসডিও’র জেলা ব্যাপী সাইক্লিং ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬

রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি  ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল শিবদীঘি নামক স্থানে ৩১ ডিসেম্বর ইএসডিও সংস্থা বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং, মাদকাশক্তি ও জঙ্গিবাদ বিরোধী কিশোরীদের নিয়ে জেলা ব্যাপী সাইক্লিং বিষয়ে পূরস্কার বিতরণ ও আলোচনা সভা অনূষ্ঠিত হয়।

সভায় ইএসডিও’র নির্বাহি পরিচালক ড. মোঃ শহিদুজ্ম্মানের সভাপতিত্বে বালিয়াডাঙ্গী, হরিপুর উপজেলার কিশোরিদের সাইক্লিং সমাপ্তি ও রানীশংকৈল কিশোরীদের পীরগঞ্জ অভিমুখে সাইক্লিং যাত্রার উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী, গেষ্ঠ অব অনার সংরক্ষিত ৩০১ আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আইনুল হক, উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান, থানা অফিসার ইনর্চাজ রেজাউল করিম, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক।

এসময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম,ওসি রুহুল কুদ্দুস,বালিয়াডাঙ্গী ওসি মোস্তাফিজার রহমান, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, ইএসডিও’র এপিসি মুনছুর আলী, জোনাল ম্যানেজার তোফাজ্জল হোসেন সহ ইএসডিও সমৃদ্ধি প্রকল্পের ম্যানেজার কর্মি সহ বিভিন্ন ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা। উল্লেখ্য যে সমৃদ্ধি প্রকল্পের অধীনে ইএসডিও সংস্থা বাচোর ইউনিয়নে ৫ জন মুক্তিযোদ্ধাকে ১ লক্ষ টাকা করে অনূদান প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..