× Banner
সর্বশেষ
উদার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে বর্তমান সরকার -প্রধানমন্ত্রী এবার একুশে পদক ২০২৬ বিজয়ী ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মৃত দাতার জরায়ু প্রতিস্থাপনের পর সন্তানের জন্ম দিলেন এক নারী সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ডিজিটাল হাজিরা চালু আজ ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ নরেন্দ্র মোদীকে ‘ভাই’ সম্বোধন করে আবেগপ্রবণ হলেন নেতানিয়াহু ১২০টি এয়ারবাস কিনবে চীন, জানালেন জার্মান চ্যান্সেলর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এসএসসি পরীক্ষার প্রশ্ন নিয়ে যা জানালেন – শিক্ষামন্ত্রী

রাণীনগরে ৯দিন পর অপহৃতা স্কুল ছাত্রী উদ্ধার,অপহরণকারী গ্রেফতার

Kishori
হালনাগাদ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা থেকে স্কুল ছাত্রী (১৩) অপহরণের ঘটনার ৯দিন পর অপহৃতা স্কুল ছাত্রীকে ঝিনাইদহ সদর থানা এলাকা থেকে উদ্ধার করেছে নওগাঁ জেলা শাখার গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অহরণকারীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সোমবার স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, রাণীনগর উপজেলার কামতা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বেলাল হোসেন (২৫), উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনৈক ব্যক্তির ৮ম শ্রেনীতে পড়–য়া ছাত্রীকে ফুসলিয়ে গত ২৪ আগষ্ট সকালে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা ২৫ আগষ্ট রাণীনগর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। সাধারণ ডায়েরীর আলোকে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তথ্য প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোনের সূত্র ধরে অভিযান চালিয়ে রোববার বিকেলে ঝিনাইদহ সদর থানা এলাকা থেকে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করে। এর পর রোববার রাতেই রাণীনগর থানা পুলিশের নিকট হস্তান্তর করে। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। উদ্ধার স্কুল ছাত্রীকে মেডিক্যাল চেকআপের জন্য হাসপাতালে এবং অপহরণকারীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..