× Banner
সর্বশেষ
গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩ টায় আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল

রাণীনগরে পুকুরের পানিতে পড়ে যুবকের মৃত্যু

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
পানিতে পড়ে যুবকের মৃত্যু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে পড়ে মহাতাব খাঁ ওরফে রানা (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার ভাটকৈ গ্রামে ঘটনাটি ঘটে। নিহত মহাতাব খাঁ ওরফে রানা উপজেলার ভাটকৈ স্কুলপাড়া গ্রামের হবিবর খাঁর ছেলে।

নিহতের বাবা হবিবর খাঁ বলেন, সাত বছর বয়স থেকে ছেলে রানা মৃগী রোগে ভুগছিলেন। এদিন সকালে বাড়ি থেকে ভাটকৈ বাজারে যান ছেলেটি। বাজারে গেলে তার মৃগী রোগ ওঠে।

স্থানীয় লোকজনের সহযোগীতায় সেখানে রানা সুস্থ্য হন। বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তার ধারে একটি পুকুরে পড়ে যায় সে। স্থানীয় লোকজন সাড়ে ১১ টার দিকে পুকুরে তার ভাসমান লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে পুকুর থেকে মৃত অবস্থায় রানার মৃতদেহ উদ্ধার করি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, রানার মৃত্যুর খবরটি তার পরিবারের লোকজনের কাছ থেকে আমি শুনেছি।


এ ক্যটাগরির আরো খবর..