× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

রাণীনগরে জাতীয় শোক দিবস উদযাপন

Kishori
হালনাগাদ: শনিবার, ১৫ আগস্ট, ২০২০
রাণীনগরে জাতীয় শোক দিবস

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রয়াত এমপি ইসরাফিল আলমের সহধর্মীনি সুলতালা পারভিন বিউটি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, প্রচার সম্পাদক আসাদুজ্জামান পিন্টু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এসএম সাইফুল ইসলাম সজল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাস হোসেন সহ অনেকেই।

এছাড়া উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..