× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

রাজিব মুক্তি পেয়েই খালেদার বাসায় গেলেন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েই সরাসরি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান।

বুধবার রাত ১১টা ২০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এরপর সেখান থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সরাসরি গুলশানে বিএনপি চেয়ারপারসনে কার্যালয়ে চলে আসেন রাজীব আহসান। রাত ১২টা ১০ মিনিটে খালেদা জিয়া ফুল দিয়ে বরণ করেন তাকে।

এ সময় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম বাবুল, ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক আকরামুল হাসান, এক নম্বর সহ-সভাপতি এজমল হোসেন পাইলট ও এক নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ১৯ জুলাই বরিশালের মেহেদীগঞ্জে গ্রামের বাড়িতে বাবার কবর জিয়ারত ঢাকায় ফেরার পথে ছাত্রদল সভাপতি রাজীব আহসানসহ ছয়জনকে আটক করে পুলিশ।

আটকের দেড়ঘণ্টা পরে তার প্রাইভেটকার থেকে ৪৫ পিস ইয়াবা ও মদ উদ্ধার করা হয় বলে পটুয়াখালীর এএসপি মো. ফয়েজ আহমেদ মাদক মামলায় রাজীবকে গ্রেপ্তার দেখান। এরপর তাকে সব মিলিয়ে ৪৭টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

জানা গেছে, ছয় মাস ৯ দিনের জেল জীবনে ৬৮ দিনই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ছাত্রদল সভাপতি রাজীবকে।


এ ক্যটাগরির আরো খবর..