× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

রাজারহাটে প্রথম নারী ইউএনও পেয়ে উৎসবের আমেজ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা  নির্বাহী অফিসার  (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোছা. নূরে তাসনিম। তিনি রাজারহাট উপজেলায় যোগদান করা প্রথম নারী ইউএনও।
১৬ই জুলাই বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করে বিদায়ী ইউএনও মোহাঃ যোবায়ের হোসেনের কাছ থেকে প্রশাসনিক দায়িক্ত বুঝে নেন তিনি । অফিসের প্রথম কর্মদিবস ছিল উৎসব মুখর। রাজারহাট উপজেলায় তিনি নারী ইউএনও হিসেবে যোগদান এই প্রথম হওয়ায় উপজেলা পরিষদ চত্বরে এক প্রকার উৎসবের আমেজ বইতে শুরু করে।
অপরদিকে রাজারহাটে প্রেসক্লাবের আয়োজনে ইউএনও মোহা: যোবায়ের হোসেনকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা ও নবাগত ইউএনও নূরে তাসনিমকে বরণসহ শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রেসক্লাব রাজারহাট কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি এস এ বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বদলিজনিত ইউএনও মোহা: যোবায়ের হোসেন, নবাগত ইউএনও নূরে তাসনিম, উপজেলা সহকারী ভূমি কমিশনার মোছা: আকলিমা বেগম, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো: আক্তারুজ্জামান, উপদেষ্টা বাবু রামজীবন কুন্ডু,  অধ্যক্ষ সফিকুল ইসলাম রানা, সদর ইউপি চেয়ারম্যান মো: এনামুল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল (চাঁদ) প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন-জেলা পরিষদ সদস্য মো: আব্দুস ছালাম, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সুমন কুমার রায়, জাহানুর আলম সোহেল, প্রেসক্লাবের সহ-সভাপতি আলতাফ হোসেন সরকার, এম আজিজুল হক, যুগ্ম সম্পাদক প্রহল্লাদ মন্ডল সৈকত, কোষাধ্যক্ষ মো: এনামুল হক, প্রচার সম্পাদক  এ এস লিমন  প্রমূখ।
এদিনে রাজারহাট উপজেলা আওয়ামীলীগ এম. আই. সরকারি কলেজ,আর্দশ বি.এল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নূরে তাসনিমের এটি প্রথম উপজেলা। এর আগে তিনি রংপুর জেলা বিভাগীয় কার্যালয়ে সিনিয়র সহকারি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
রংপুর বিভাগের সদরের মেয়ে নূরে তাসনিম জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫-০৬ সালে অনার্সে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। এরপর ৩৩ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে কুষ্টিয়া জেলায় সহকারি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন।  দক্ষতা, নিষ্ঠার সাথে দায়িক্ত পালন করায় জনপ্রশাসন মন্ত্রনালয়ের এক প্রঞ্জাপনে আজ রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি। পারিবারিক ভাবে তারা বাবা, মা, ২ ভাই । অবসরে ছেলে নুসাহিত এর সাথে সময় কাটান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. নূরে তাসনিম জানান,চ্ সবার সহযোগিতা চাই, প্রশাসনিক কাজে সর্বদা শিক্ষা খাত গুরুক্ত থাকবে। কোন কাজে অনিয়ম বরদাস্থ করব নাচ্।


এ ক্যটাগরির আরো খবর..