× Banner
সর্বশেষ
শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ 

মাদারীপুর প্রতিনিধি

রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা দুর্বৃত্ত উদ্যোক্তারা পালিয়ে গেছে, এজন্য দেশপ্রেমিক উদ্যোক্তারা কাজ করছে না- উপদেষ্টা আদিলুর রহমান খান

Kishori
হালনাগাদ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
গড়ে ওঠা দুর্বৃত্ত উদ্যোক্তারা পালিয়ে গেছে

গত ১৫ বছর ছিল ফ্যাসিবাদ। বাংলাদেশের মানুষ ভোট দিয়ে দিয়ে মানুষ বন্দি হয়ে গেছে, নির্যাতনের শিকার হয়েছে, গুমও হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, এবার নির্বাচনে মানুষ দুটি ভোট দিবে।

একটি গণভোট জুলাই সনদের পক্ষে, আরেকটি সংসদে প্রতিনিধি নির্বাচন করতে। এরমাধ্যমে বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে। রোববার সকালে মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকায় প্রায় ৬১ কোটি টাকা ব্যয়ে ২০ একর জমি নিয়ে গড়ে ওঠা সম্প্রসারিত বিসিক শিল্প নগরীর প্রকল্প এলাকা পরিদর্শণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের এই উপদেষ্টা বলেন, দেশের জন্য রেমিট্যান্স একটি বিরাট ব্যাপার। অন্যান্য শিল্পের ক্ষেত্রেও কাজ হচ্ছে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় দুর্বৃত্ত উদ্যোক্তারা পালিয়ে গেছে। এজন্য দেশপ্রেমিক উদ্যোক্তারা কাজ করছে না। এই দেশপ্রেমিক উদ্যোক্তাদের বিনিয়োগ বাড়াতে কাজ করছে অন্তবর্তীকালীন সরকার।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যারাই দায়িত্ব পাবেন তারাই দেশের অর্থনীতি এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাবেন বলেও জানান তিনি।।

এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী, উপদেষ্টার একান্ত সচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন, মাদারীপুরের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনীয়া, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সরদার সামচুল ইসলাম, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক আল  নোমান, বিসিক শিল্প নগরীরর সহকারী মহাব্যবস্থাপক জালিস মাহমুদসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..