× Banner
সর্বশেষ
আদ-দ্বীনে ছয় শিশুর মৃত্যুর বিষয়ে যা জানালো স্বাস্থ্য বিভাগ শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঈদ উদযাপনের আহ্বান জানান মন্ত্রী দীপেন দেওয়ান শ্যামনগরে বজ্রপাতে এক বিধবা গৃহবধু নিহত কাউন্টারে নয়, মাঝপথের যাত্রীদের বাড়তি ভাড়া নেয়া হচ্ছে – সেতুমন্ত্রী পরিচ্ছন্ন উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর মান্দায় বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট হয়ে অজ্ঞাত পথচারীর নির্মম মৃত্যু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা আজ ২৭ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মে (বুধবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে ২৫ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক 

ডেস্ক

রাজধানীতে মুষলধারে বৃষ্টি

Kishori
হালনাগাদ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

রাজধানীতে নামল মুষলধারে বৃষ্টি। দিনভর ভাপসা গরমের পর রবিবার রাত সাড়ে ১১টার দিকে শুরু হয় বৃষ্টি। সঙ্গে ছিল ঝড়, বিদ্যুৎ চমকানো ও বজ্রপাত। তবে প্রকৃতি স্বস্তি দিলেও দুর্ভোগে পড়তে হয়েছে মানুষকে।

রাজধানীতে বৃষ্টির কারণে রাতের তাপমাত্রা অনেকটাই কমেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায়ও রাজধানীতে বৃষ্টি হয়েছে। সোমবার বৃষ্টি না হলে তাপমাত্রা আবার বাড়তে পারে।

রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীর বাঘাবাড়িতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার রাতে ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাজধানীর গ্রীন রোডের এক বাসিন্দা বলেন, গরমের মধ্যে এ বৃষ্টিতে একটু শান্তি লাগছে। আরো কয়েকটা দিন বৃষ্টি হলে মন্দ হতো না।


এ ক্যটাগরির আরো খবর..