× Banner
সর্বশেষ
হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী

পিআইডি

রাজধানীতে বায়ুদূষণের বিরুদ্ধে পরিবেশ মন্ত্রণালয়ের অভিযান

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
পরিবেশ মন্ত্রণালয়ের অভিযান

রাজধানীতে বায়ুদূষণের বিরুদ্ধে পরিবেশ মন্ত্রণালয়ের মোবাইল কোর্ট, দেশজুড়ে নিষিদ্ধ পলিথিন জব্দসহ ইটভাটা ধ্বংস করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার কুমার পাল-এর নেতৃত্বে মোহাম্মদপুর এলাকায় নির্মাণ সামগ্রী উন্মুক্তভাবে রাখার দায়ে বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী অভিযান পরিচালিত হয়। এ সময় ৭টি প্রতিষ্ঠানকে মোট ৫২ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

আজ ০৬ মে ২০২৫ তারিখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ সংরক্ষণে একাধিক মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

একই দিনে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী ঢাকা মহানগরের মতিঝিল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৮টি মামলার মাধ্যমে ১১ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় এবং ১২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

রংপুর জেলায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বাজারজাত ও বিক্রয়ের অভিযোগে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর অধীনে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে ১টি মামলার মাধ্যমে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ৮৪ কেজি পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি কয়েকটি সুপারশপসহ দোকান মালিক ও সাধারণ জনগণকে সতর্ক করা হয়।

এছাড়া বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ ও যশোর জেলায় ৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ৪টি মামলায় মোট ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৩টি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙে পুড়িয়ে ফেলা হয়।

পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে এসব অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..