× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

রাজধানীতে প্রাইভেটকার চাপায় স্বামী-স্ত্রী নিহত

admin
হালনাগাদ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৬

ডেস্ক রিপোর্টঃ ঈদুল আজহা উদযাপন করতে মেয়ের বাসায় যাচ্ছিলেন আতাউর রহমান ও তাঁর স্ত্রী রওশন আরা। কিন্তু তাঁদের সে ইচ্ছা পূরণ হলো না। আজ বুধবার ভোরে প্রাইভেটকারের চাপায় নিহত হন তাঁরা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর শেওড়াপাড়া বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষায় সেখানে দাঁড়িয়ে ছিলেন আতাউর রহমান ও রওশন আরা। হঠাৎ দ্রুতবেগে আসা একটি প্রাইভেটকার ফুটপাতে উঠে চাপা দেয় তাঁদের। ঘটনাস্থলেই মারা যান ওই দম্পতি। এ সময় আবেদ আলী নামের এক পানের দোকানদার গুরুতর আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মো. শামীম হোসেন হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ দুটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..