× Banner
সর্বশেষ
শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ 

রাউজানে দুর্বৃত্তদের গুলিতে অহত সাংবাদিক

admin
হালনাগাদ: রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

চট্টগ্রাম প্রতিনিধি: সালাউদ্দিন কাদের চৌধুরীর লাশ দাফন শেষে সাংবাদিকরা চট্টগ্রামের রাউজান থেকে ফেরার সময় তাদের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

রাউজানের গহিরায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এ সংবাদ সংগ্রহের জন্য সংবাদকর্মীরা সেখানে যান। সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে তাদের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে।

এতে বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনার চট্টগ্রাম অফিসের প্রতিবেদক রাজিব সেন প্রিন্স গুলিবিদ্ধ হন।

তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার বেলা সোয়া ১১টার দিকে এই গুলির ঘটনা ঘটে। কে বা কারা এই গুলিবর্ষণ করেছে তা জানা যায়নি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ দুর্বৃত্তদের গুলি বর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর হওয়ার পর তার লাশ রাউজানে নিয়ে যাওয়া হয়। আজ সকাল ৯টা ৪০ মিনিটে দাফন সম্পন্ন হয়। ।

 


এ ক্যটাগরির আরো খবর..