× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

 ‘রহস্যময় আদম পাহাড়’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন অর্থমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০

‘রহস্যময় আদম পাহাড়’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। লেখক, সাংবাদিক, আবৃত্তিশিল্পী এবং করপোরেট ব্যক্তিত্ব উদয় হাকিমের ভ্রমণবিষয়ক নতুন বই এটি। অমর একুশে গ্রন্থমেলায় (২০২০) প্রকাশিত বইটি শ্রীলঙ্কার অন্যতম দর্শনীয় স্থান অ্যাডামস  পিক এর ওপর লেখা। এটি লেখকের সপ্তম বই।

সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর নিজস্ব কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান ফরিদ আজিজ, ওয়ালটনের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, লেখক উদয় হাকিম, অনিন্দ্য প্রকাশের সত্ত্বাধিকারী আফজাল হোসেন এবং সিনিয়র সাংবাদিক এনায়েত ফেরদৌস।

‘রহস্যময় আদম পাহাড়’ বইটির প্রচ্ছদ করেছেন বাইজিদ আহমেদ। লেখকের শ্রীলঙ্কা ভ্রমণের চমৎকার বর্ণনার সঙ্গে নজরকাড়া ছবি দিয়ে এটি সাজানো হয়েছে। ১৪৪ পৃষ্ঠার বইটির দাম ৩০০ টাকা। এতে উদয় হাকিমের ভ্রমণ অভিজ্ঞতার পাশাপাশি অ্যাডামস পিক এর ওপর গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।

অমর একুশে গ্রন্থমেলায় বইটি পাওয়া যাচ্ছে অনিন্দ্য প্রকাশের প্যাভিলিয়নে। ৩১ নম্বর প্যাভিলিয়নটির অবস্থান সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম-উত্তর কোণের শেষ প্রান্তে। এখান থেকে পাঠকরা লেখকের আরেকটি জনপ্রিয় ভ্রমণকাহিনী ‘সুন্দরী জেলেকন্যা ও রহস্যময় গুহা’ কিনতে পারবেন। এছাড়া, ঘরে বসেই রকমারি ডটকম থেকে ‘রহস্যময় আদম পাহাড়’সহ উদয় হাকিমের লেখা অন্যান্য বই কেনা যাবে।

প্রসঙ্গত, বহু গুণে গুণান্বিত উদয় হাকিম ১৯৭৫ সালের ২৫ মার্চ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বর্ধনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স পাস করে তিনি দৈনিক প্রথম আলো, আমার দেশ, কালের কণ্ঠ, চ্যানেল আই ও সিএসবি টিভিতে ১২ বছর সাংবাদিকতা করেছেন।

২০১০ সালে তিনি দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনে যোগদান করেন। বর্তমানে তিনি ওয়ালটনের ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জনপ্রিয় নিউজপোর্টাল রাইজিংবিডি ডটকমের উপদেষ্টা সম্পাদক হিসেবে কাজ করছেন।


এ ক্যটাগরির আরো খবর..