× Banner
সর্বশেষ
চিন্ময় দাসের দুই মামলায় জামিন, আপাতত মিলছে না মুক্তি দেশে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসা খরচ কমবে – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সারাদেশে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর বাকস্বাধীনতার সীমা নির্ধারণ জটিল বিষয় – তথ্যমন্ত্রী সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে – গণশিক্ষা প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার আশা সরকারের দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

রমযানের পবিত্রতা রক্ষায় র‌্যালি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর: পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে মেহেরপুর জেলা উলামা পরিষদ ও পৌর ইমাম সমিতির উদ্যোগে র‌্যালি বের করা হয়। গতকাল বুধবার বিকালে পৌর ইমাম সমিতির সভাপতি ও হোটেল বাজার জামে মসজিদের ইমাম মাওলানা রোকনুজ্জামানের নেতৃত্বে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যান থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে হোটেল বাজার মোড়ে এসে র‌্যালি শেষ হয়।

র‌্যালিতে অন্যদের মধ্যে পৌর ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও সহকারি শিক্ষক সিরাজ উদ্ধীন, জেলা উলামা পরিষদের সভাপতি হাফিজুর রহমান, সহ-সভাপতি খাদিমুল ইসলাম, মাওলানা ইয়ারুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে হোটেল বাজার মোড়ে মোনাজাত করা হয়। এর আগে রোকনুজ্জামান বলেন দিনের বেলাই পানাহার করা থেকে বিরত থাকা সহ দিনের বেলায় হোটেল রেস্তরা বন্ধ রাখতে হবে। তিনি পবিত্র মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে সকলের প্রতি আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..