× Banner
সর্বশেষ
তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী

রমজান মাসে সিন্ডিকেট রুখতে বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিকল্পনা

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ রমজান এলেই সিন্ডিকেটের কারসাজিতে পণ্যের দাম বৃদ্ধি যেন স্বাভাবিক প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। এবার এই সিন্ডিকেট রুখতে মহাপরিকল্পনা ঘোষনা করল বাণিজ্য মন্ত্রণালয়।

রমজান এলেই সিন্ডিকেটের কারসাজিতে পণ্যের দাম বৃদ্ধি যেন স্বাভাবিক প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। এবারও সেই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই রমজাননির্ভর ছয় পণ্য- ছোলা, ভোজ্যতেল, মসুরের ডাল, চিনি, পেঁয়াজ ও খেজুরের দাম বাড়াতে শুরু করেছে সিন্ডিকেট। তাই সিন্ডিকেট ভাঙতে ও নিত্যপণ্যের দাম ভোক্তা সহনীয় রাখতে বাণিজ্য মন্ত্রণালয় কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। মন্ত্রণালয় বলছে, গত বছরের তুলনায় এ বছর খোলা বাজারে ভর্তুকি মূল্যে সর্বোচ্চ ২০ গুণ বেশি রমজাননির্ভর এ ছয় পণ্য বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, প্রতি বছর টিসিবি সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর বিক্রি করে। বর্তমানে পেঁয়াজের দাম বেশি হওয়ায় এ বছর রমজানকে কেন্দ্র করে টিসিবির বিক্রির তালিকায় পেঁয়াজ যুক্ত করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনায় বলা হয়েছে, গত বছর টিসিবি দুই থেকে আড়াই হাজার টন সয়াবিন তেল বিক্রি করলেও এবার ৫০ হাজার টন তেল বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেক্ষেত্রে এবার ২০ গুণ বেশি সয়াবিন তেল বিক্রি করা হবে। একইভাবে এ বছর ৩০ হাজার টন চিনি ক্রয় করে খোলা বাজারে বিক্রি করা হবে।

গত বছর টিসিবি চিনি বিক্রি করেছিল মাত্র দুই হাজার টন। এক্ষেত্রে দেখা যায় এ বছর ১৫ গুণ বেশি চিনি বিক্রি করা হবে। এ বছর ৮ হাজার টন ছোলা বিক্রি করবে টিসিবি। গত বছর রমজানে ১৫শ’ টন ছোলা বিক্রির প্রস্তুতি নিয়েছিল টিসিবি। সেক্ষেত্রে এবার ৫ দশমিক ৩৩ গুণ বেশি ছোলা বিক্রি করা হবে। গত বছরের চেয়ে এক হাজার টন থেকে বাড়িয়ে এবার ৩ হাজার টন মসুর ডাল ও ৫০০ টন খেজুর টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে।

কর্মপরিকল্পনায় আরও বলা হয়েছে, বর্তমানে দেশে পেঁয়াজের দাম চড়া থাকলেও রমজানের আগেই পুরো দমে দেশি পেঁয়াজ বাজারে পাওয়া যাবে। এছাড়া এর আগেই বিভিন্ন বেসরকারি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মাধ্যমে দেড় লাখ টন পেঁয়াজ আমদানির অনুরোধ করা হয়েছে। যা ইতিমধ্যে দেশে পৌঁছতে পাইপলাইনে আছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম রমজানে যাতে সহনীয় থাকে এজন্য বাড়তি প্রস্তুতি হিসেবে টিসিবির মাধ্যমে ৩০ হাজার টন পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ি বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ৩০ হাজার টন সয়াবিন তেল ও ২৫ হাজার টন চিনি কিনতে অনুমোদন দিয়েছে।

সভা শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় যেসব জিনিস লাগে যে কোনো উপায়ে তার সরবরাহ ঠিক রাখা হবে। এক্ষেত্রে মূল সাপ্লাই চেইন হিসেবে টিসিবিকে আমরা ব্যবহার করব। টিসিবির মাধ্যমে জিনিস প্রকিউর করব এবং ডিস্ট্রিবিউট করব। তিনি বলেন, এবার গত বছরের তুলনায় অনেক বেশি পরিমাণে রমজাননির্ভর পণ্য ভর্তুকি মূল্যে খোলা বাজারে বিক্রি করা হবে। যাতে করে অসাধু ব্যবসায়ীরা রমজানে নিত্যপণ্যের সংকট সৃষ্টি করতে না পারে।

তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে টিসিবি এবার জোরালো ভূমিকা রাখছে। এ ধারাবাহিকতা ধরে রাখতে পারলে রমজানে ভোক্তাদের জন্য সুফল বয়ে আনবে। তবে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি হয়ে গেলে, ভোক্তারা সুফল থেকে বঞ্চিত হবেন।  এখন থেকেই কোনো অনিয়ম নজরে এলে শাস্তির আওতায় আনা হবে। এছাড়া রমজানে কেউ যদি অযৌক্তিক ভাবে পণ্যমূল্য বাড়িয়ে ভোক্তাদের ঠকাতে চেষ্টা করে, তবে কঠোর শাস্তির আওতায় আনা হবে। প্রয়োজন হলে জরিমানার সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হবে। এবার কোনো ধরনের ছাড় দেয়া হবে না।


এ ক্যটাগরির আরো খবর..